
শোনা যাচ্ছে হার্দিক দল বদল করলে তাঁকে মোট সাত সাতটি দল নিজেদের স্কোয়াডে নিতে আগ্রহী। সেই তালিকায় কিন্তু চেন্নাই সুপার কিংসও রয়েছে। আইপিএলে নিলামপূর্বে শেষ বড় দলবদল হিসাবে সঞ্জু স্যামসন কিন্তু সিএসকেতেই যোগ দিয়েছিলেন। এবার কি হার্দিকও সেই পথই অবলম্বন করতে চলেছেন? এই জল্পনা নিয়ে এবার মুখ খুলল হলুদ ব্রিগেড।
সিএসকের সিইও কাশী বিশ্বনাথন কিন্তু আপাতত হার্দিকের সিএসকেতে যোগ দেওয়ার রিপোর্টগুলিকে নস্যাৎ করে দিয়েছেন। তিনি জানান, ‘হার্দিকের ট্রেড সংক্রান্ত কোনও আলোচনা এখনও করা হয়নি। এমএলসি ২০২৬ শেষ হওয়ার পরেই এই ধরনের কোনও আলোচনা হতে পারে, তার আগে সম্ভব নয়।’
২০২৭ সালের আইপিএলের জন্য ট্রেড উইন্ডো খোলা হয়েছে, যা নিলামের কয়েক দিন আগে পর্যন্ত খোলা থাকব। এই ট্রেডিংয়ের মাধ্যমেই হার্দিককে দলে নিতে আগ্রহী একগুচ্ছ দল। সিএসকের পাশাপাশি ইতিমধ্যেই হার্দিকের নাম কিন্তু আরি একাধিক দলের সঙ্গেও জুড়েছে। দাবি করা হচ্ছে যে কলকাতা নাইট রাইডার্স হার্দিককে তাদের দলে অন্তর্ভুক্ত করতে আগ্রহ দেখিয়েছে। জানা যাচ্ছে যে কেবল কলকাতা নয়, রাজস্থান রয়্যালসও ভারতীয় অলরাউন্ডারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে চাইছে।
(Feed Source: abplive.com)
