মাঠেই ট্রাম্প-ফিফা আঁতাত চুরমার,আমেরিকাকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

মাঠেই ট্রাম্প-ফিফা আঁতাত চুরমার,আমেরিকাকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

 

মাঠের বাইরের অন্যায়ের জবাব মাঠের ভেতরেই দিল বেলজিয়াম! লাল কার্ড দেখার পরেও ডোনাল্ড ট্রাম্পের ফোনে ফিফার বিশেষ কৃপায় মাঠে নেমেছিলেন মার্কিন স্ট্রাইকার বালোগান। কিন্তু বেলজিয়ামের ‘রেড ডেভিলস’দের আটকানোর ক্ষমতা ট্রাম্প বা ফিফা কারও ছিল না। সিয়াটলে আমেরিকা যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে খড়কুটোর মতো উড়িয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম। চার্লস ডি কেটেলারার জোড়া গোল এবং লুকাকুর শেষ মুহূর্তের গোল আমেরিকার বিশ্বজয়ের স্বপ্ন চুরমার করে দিল।