ED TMC Fund Investigation: তৃণমূলের টাকায় কেনা হয় বিমান-হেলিকপ্টার? ইডি তদন্তে চাঞ্চল্যকর তথ্য, নজরে ১৬০ কোটির লেনদেন

ED TMC Fund Investigation: তৃণমূলের টাকায় কেনা হয় বিমান-হেলিকপ্টার? ইডি তদন্তে চাঞ্চল্যকর তথ্য, নজরে ১৬০ কোটির লেনদেন

মূলত আর্থিক অনিয়ম, বেআইনি পদ্ধতিতে টাকা তোলা এবং তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগেই তদন্ত শুরু করেছে ইডি৷

তৃণমূলের টাকায় কেনা হয় বিমান- হেলিকপ্টার?

শঙ্কর আনন্দ, নয়াদিল্লি: তৃণমূলের তহবিলের টাকা দিয়ে কেনা হয়েছিল নতুন বিমান এবং হেলিকপ্টার? এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এল ইডি তদন্তে৷ তৃণমূলের দলীয় তহবিল নিয়ে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠার পর তদন্তে নেমছে ইডি৷ মঙ্গলবার দেশের পাঁচটি জায়গায় তল্লাশিও চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই তল্লাশি অভিযানেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷