West Bengal School Education: UDISE+ পোর্টালে ভুল তথ্য আর নয়, সব স্কুলকে কড়া নির্দেশ স্কুল শিক্ষা দফতরের।
কড়া অবস্থান নিল স্কুল শিক্ষা দফতর (ফাইল ছবি)
কলকাতা: রাজ্যের স্কুলগুলির জমা দেওয়া তথ্যের নির্ভুলতা নিশ্চিত করতে এবার কড়া অবস্থান নিল স্কুল শিক্ষা দফতর। কেন্দ্রের UDISE+ (Unified District Information System for Education Plus) পোর্টালে ভুল, ভুয়ো, অসম্পূর্ণ বা অসামঞ্জস্যপূর্ণ তথ্য জমা পড়লে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শো-কজ-সহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জেলাশাসক ও শিক্ষা আধিকারিকদের জরুরি নির্দেশ
স্কুল শিক্ষা দফতরের তরফে রাজ্যের সমস্ত জেলাশাসক (DM), জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) এবং জেলা প্রাথমিক শিক্ষা সংসদ-কে এ বিষয়ে জরুরি নির্দেশ পাঠানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, জেলার প্রতিটি স্বীকৃত ও অ-স্বীকৃত স্কুলের তথ্য দ্রুত যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে UDISE+ পোর্টালে আপলোড ও প্রয়োজনীয় সংশোধন করতে হবে।
অসম্পূর্ণ ও ভুল তথ্য নিয়ে উদ্বেগদফতরের নজরে এসেছে, বহু স্কুল এখনও UDISE+ পোর্টালে সম্পূর্ণ তথ্য আপলোড করেনি। কোথাও ভুল তথ্য, কোথাও আবার অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ তথ্য রয়েছে। এই পরিস্থিতিতে তথ্যের যথার্থতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য না দিলে পাঠাতে হবে নোটিসযেসব স্কুল এখনও প্রয়োজনীয় তথ্য জমা দেয়নি, তাদের অবিলম্বে নোটিস পাঠিয়ে তথ্য সংগ্রহ নিশ্চিত করতে বলা হয়েছে। নির্দেশ সত্ত্বেও কোনও স্কুল তথ্য জমা না দিলে বা অসহযোগিতা করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে শো-কজ (Show Cause) নোটিস জারি করতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দফতর।
ভুল তথ্য মিললে প্রশাসনিক ব্যবস্থানির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও স্কুলের দেওয়া তথ্য ভুল, ভুয়ো বা অসামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হলে শুধু তা সংশোধনই নয়, দায়ী কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হবে।
জেলা প্রশাসনকে নজরদারির নির্দেশগোটা প্রক্রিয়ার উপর জেলা প্রশাসনকে নিবিড় নজর রাখতে বলা হয়েছে। নিয়মিত অগ্রগতি রিপোর্ট দফতরে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তায় স্কুলে গিয়ে সরেজমিনে তথ্য যাচাই ও সংগ্রহের ব্যবস্থাও করতে বলা হয়েছে।
কেন গুরুত্বপূর্ণ UDISE+ তথ্যভান্ডার?রাজ্যের মতে, নির্ভুল UDISE+ ডেটাবেস তৈরি হলে শিক্ষা পরিকল্পনা প্রণয়ন, স্কুল পরিকাঠামোর উন্নয়ন, শিক্ষক বণ্টন এবং বিভিন্ন সরকারি শিক্ষা প্রকল্পের বাস্তবায়নে আরও স্বচ্ছতা, গতি ও কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব হবে। তাই তথ্য সংগ্রহ ও যাচাইয়ের ক্ষেত্রে কোনও রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেই দফতরের নির্দেশে স্পষ্ট করা হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
(Feed Source: news18.com)
,
Education news,
School data,
School Education,
Show cause notice,
UDISE data update,
UDISE Plus,
West Bengal School Education,
West Bengal School Education Department,
West Bengal Schools,
ইউডাইস প্লাস,
পশ্চিমবঙ্গ স্কুল,
শিক্ষা সংবাদ,
শো-কজ নোটিস,
স্কুল শিক্ষা,
স্কুল শিক্ষা দফতর,
স্কুলের তথ্য