Argentina vs Egypt : গোল বাতিল, পেনাল্টি নিয়ে বিতর্ক, আর্জেন্টিনা-মিশর ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখাল! চাপে পড়ে বড় সিদ্ধান্ত ফিফা-র

Argentina vs Egypt : ফিফা এবার চাপে পড়ে ভার-এর নিয়ন বদলে দিল! আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্ক হয়েছিল। বিশ্বকাপের আরও কয়েকটি ম্যাচে ভার নিয়ে প্রশ্ন উঠেছে।

কলকাতা : ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চলতি ফিফা বিশ্বকাপে নানা আলোচনা-সমালোচনা, বিতর্কের জন্ম দিয়েছে। ৭ জুলাই মিশর ও আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। ওই ম্যাচে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিএআরের নিরপেক্ষতা ও প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকী বেশ কিছু প্রাক্তন ফুটবলার ও বিশেষজ্ঞও রয়েছেন সেই দলে।
সেদিনের ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। তবে ম্যাচের প্রায় শেষ দিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা তিন গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর মাঝেই মিশরের একটি গোল বাতিল হয়। শেষ মুহূর্তে তাদের পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। তাতেই ক্ষোভ প্রকাশ করে মহম্মদ সালাহর দল।
আর্জেন্টিনাকে টেনে খেলাচ্ছে ফিফা, অভিযোগ করে মিশর-
ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান বলেন, হয়তো ওরা (ফিফা) বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। হয়তো ওরা চেয়েছিল মেসি লড়াইয়ে টিকে থাকুক।
আর্জেন্টিনা ম্যাচ থেকে কি তবে শিক্ষা নিল ফিফা! নাকি চাপের মুখে ফিফা নড়েচড়ে বসল! এবার ভার প্রযুক্তি নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যে মাঠে ম্যাচ হবে, সেখানে দু’জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকবেন বলে জানা যাচ্ছে। আর এমনটা হবে কোয়ার্টার ফাইনাল থেকেই।
ভার-এর সঙ্গে যুক্ত মূল তিন জন রেফারি ডালাসের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র (আইবিসি) থেকে কাজ করেন। তারা যেমন কাজ করার করবেন। তবে এবার নতুন দু’জন আধিকারিককে স্টেডিয়ামেও রাখা হবে।
ওই ম্যাচে মিশরের সবচেয়ে বড় আপত্তি ছিল দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকোর গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণ শুরুর আগে মিডফিল্ডার মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর পা রেখেছিলেন। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।
মিশরের দাবি, কিছুক্ষণ পর আর্জেন্টিনার পেনাল্টি বক্সে মহমম্মদ সালাহও একই ধরনের ফাউলের শিকার হন। কিন্তু তখন রেফারি কিংবা ভিএআর কেউই হস্তক্ষেপ করেননি। এর পরই পালটা আক্রমণে গিয়ে জয়সূচক গোল করে আর্জেন্টিনা।
(Feed Source: zeenews.com)
Argentina vs Egypt : গোল বাতিল, পেনাল্টি নিয়ে বিতর্ক, আর্জেন্টিনা-মিশর ম্যাচ চোখে আঙুল দিয়ে দেখাল! চাপে পড়ে বড় সিদ্ধান্ত ফিফা-র
তা হলে কি সত্যিই ভার প্রযুক্তি গোলমেলে!

কলকাতা : ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) চলতি ফিফা বিশ্বকাপে নানা আলোচনা-সমালোচনা, বিতর্কের জন্ম দিয়েছে। ৭ জুলাই মিশর ও আর্জেন্টিনার শেষ ষোলোর ম্যাচের পর সেই বিতর্ক আরও তীব্র হয়েছে। ওই ম্যাচে রেফারির কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়েছে। ভিএআরের নিরপেক্ষতা ও প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন অনেকেই। এমনকী বেশ কিছু প্রাক্তন ফুটবলার ও বিশেষজ্ঞও রয়েছেন সেই দলে।

সেদিনের ম্যাচের ৭৯ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে ছিল মিশর। তবে ম্যাচের প্রায় শেষ দিকে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা তিন গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এর মাঝেই মিশরের একটি গোল বাতিল হয়। শেষ মুহূর্তে তাদের পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। তাতেই ক্ষোভ প্রকাশ করে মহম্মদ সালাহর দল।

আর্জেন্টিনাকে টেনে খেলাচ্ছে ফিফা, অভিযোগ করে মিশর-ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান বলেন, হয়তো ওরা (ফিফা) বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের টুর্নামেন্টে রাখতে চেয়েছিল। হয়তো ওরা চেয়েছিল মেসি লড়াইয়ে টিকে থাকুক।

আর্জেন্টিনা ম্যাচ থেকে কি তবে শিক্ষা নিল ফিফা! নাকি চাপের মুখে ফিফা নড়েচড়ে বসল! এবার ভার প্রযুক্তি নতুন করে সাজানোর সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যে মাঠে ম্যাচ হবে, সেখানে দু’জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকবেন বলে জানা যাচ্ছে। আর এমনটা হবে কোয়ার্টার ফাইনাল থেকেই।

ভার-এর সঙ্গে যুক্ত মূল তিন জন রেফারি ডালাসের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র (আইবিসি) থেকে কাজ করেন। তারা যেমন কাজ করার করবেন। তবে এবার নতুন দু’জন আধিকারিককে স্টেডিয়ামেও রাখা হবে।

ওই ম্যাচে মিশরের সবচেয়ে বড় আপত্তি ছিল দ্বিতীয়ার্ধে মোস্তাফা জিকোর গোল বাতিলের সিদ্ধান্ত নিয়ে। ভিএআর পর্যালোচনায় দেখা যায়, আক্রমণ শুরুর আগে মিডফিল্ডার মারওয়ান আতিয়া আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজের পায়ের ওপর পা রেখেছিলেন। সেই কারণেই গোলটি বাতিল করা হয়।

বাংলা খবর/খবর/খেলা/