ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু

ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু

 

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি। অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বোটে ছিলেন মোট ৩৬ জন। তাঁদের মধ্যে ৩২ জন যাত্রী এবং ৪ জন ক্রু মেম্বার। ভিয়েতনামের Phu Quoc দ্বীপের কাছে মাঝ-সমুদ্রে আচমকাই উল্টে যাই পর্যটক বোঝাই নৌকাটি। জানা গিয়েছে, Hon May Rut থেকে An Thoi Port- এর দিকে যাওয়ার সময়েই নৌকাডুবির ঘটনাটি ঘটেছে।

জানা গিয়েছে, ১৫ জন মৃত ভারতীয় পর্যটকের মধ্যে রয়েছেন ১৩ জন পুরুষ এবং ২ জন মহিলা। ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আহতদের মধ্যে ২ জনের অবস্থা সঙ্কটজনক। চালু রয়েছে উদ্ধারকাজ। যাঁরা দুর্ঘটনার কবলে পড়েছেন, তাঁদের পরিবার-পরিজনের সহায়তার জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে ভারতের তরফে। জানা গিয়েছে, Hon May Rut Ngoai থেকে ৪০০ মিটার দূরে সমুদ্রের মাঝে আচমকাই উল্টে গিয়েছিল পর্যটক বোঝাই নৌকাটি। উত্তাল সমুদ্র এবং প্রচণ্ড ঝোড়ো হাওয়া থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক পাওয়া খবর অনুসারে, সমুদ্র উত্তাল ছিল। তার সঙ্গে ছিল দমকা ঝোড়ো হাওয়া। উত্তাল ঢেউ এবং শক্তিশালী হাওয়ার ধাক্কায় আচমকাই মাঝ-সমুদ্রে উল্টে যায় পর্যটক বোঝাই ভেসেলটি। সমস্ত যাত্রী এবং ক্রু মেম্বার – সকলেই চোখের নিমেষে জলে পড়ে যান।

ভিয়েতনামের এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Ho Chi Minh শহরের Consulate General of India- তে এবং হানোই- এর ভারতীয় দূতাবাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখান থেকে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

(Feed Source: abplive.com)