Success Story: মহিষাদলের মধুমিতা এবার মহাকাশ মিশনে, বিশ্বের ১০৮ দেশের ছাত্রীদের সঙ্গে ‘মিশন শক্তিস্যাট’-এ বাংলার মুখ

Success Story: মহিষাদলের মধুমিতা এবার মহাকাশ মিশনে, বিশ্বের ১০৮ দেশের ছাত্রীদের সঙ্গে ‘মিশন শক্তিস্যাট’-এ বাংলার মুখ

পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাদশ শ্রেণির ছাত্রী মধুমিতা মাইতি আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালা ‘মিশন শক্তিস্যাট’-এ অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বের ১০৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে সে স্যাটেলাইট নির্মাণ ও মহাকাশ প্রযুক্তির প্রশিক্ষণ নেবে।

মহাকাশ মিশনে মধুমিতা

মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলের একাদশ শ্রেণীর ছাত্রী মধুমিতা মাইতি আন্তর্জাতিক মহাকাশ শিক্ষা কর্মশালা ‘মিশন শক্তিস্যাট’-এ অংশ নেওয়ার জন্য নির্বাচিত হয়েছে। বিশ্বের ১০৮টি দেশের স্কুলছাত্রীদের সঙ্গে এই কর্মশালায় যোগ দেবে সে। পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত শিক্ষক, পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।