)
Iran closes Strait of Hormuz: ইরান হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে। ইরানের দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে যাচ্ছিল। সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বন্ধ হরমুজ? ফের জ্বালানিসংকট? ফের জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি? এসব প্রশ্ন উঠছে,কারণ, ইরান আজ, রবিবার হরমুজ প্রণালী বন্ধ করার কথা ঘোষণা করেছে। ইরানের দাবি, একটি জাহাজ অননুমোদিত পথ দিয়ে যাচ্ছিল। সেটিতে হামলা চালিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, একটি জাহাজ নিজেদের অবস্থান শনাক্তকারী ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করেছিল। পরে জাহাজটিতে হামলা চালিয়ে সেটিকে থামিয়ে দেওয়া হয়।
ট্রাম্পের দাদাগিরি বন্ধ হোক
ইরানের তরফে বলা হয়েছে, কয়েকটি জাহাজ ‘অননুমোদিত পথ’ দিয়ে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে এবং পথ পরিবর্তনের জন্য দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে। আইআরজিসি বলছে, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’ এবং ‘এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের অবসান না হওয়া পর্যন্ত’ হরমুজ বন্ধই থাকবে। আইআরজিসির নৌবাহিনী আরও বলেছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ‘কঠোর জবাব’ দেওয়া হবে। এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হবে।
কোনও চুক্তি নয়,আলোচনা নয়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, চলতি সপ্তাহে সংঘাত বাড়লেও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। একই সঙ্গে তিনি যুদ্ধবিরতির সমাপ্তিও ঘোষণা করেছেন কিছুদিন আগেই। তখনই তিনি রীতিমতো গাল দিয়েছিলেন ইরানকে। ইরান দেশটা অসুস্থ নোংরা জঘন্য মানুষে ভরা, ওদের সঙ্গে কোনও চুক্তি বা আলোচনা নয় বলে হুঙ্কার দিয়েছিলেন। ইরান ট্রাম্পের যে আলোচনার তীব্র সমালোচনা করেছিলেন।
আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে বিমান হামলা শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ে। এতে সারা বিশ্বেই জ্বালানির দাম বেড়ে যায়। যুদ্ধের অবসানে কয়েকটি দেশের সঙ্গে ওমানও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হত। তবে এই নৌপথে ইরানের অবরোধের কারণে জ্বালানির দাম বেড়ে গিয়েছে, যা বিশ্ব জুড়ে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়েছে।
জলসীমা এবং নৌচলাচল
প্রসঙ্গত, মার্কিন সংবাদমাধ্যম শনিবার জানায়, হরমুজ প্রণালী নিয়ে ওমান একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে ওমানের জলসীমার দক্ষিণ করিডর দিয়ে অবাধ নৌচলাচলের কথা বলা হয়েছে। আর ইরানের জলসীমার উত্তর করিডর দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে আগে থেকে ইরানের অনুমোদন নিতে হবে। এ জন্য কোনো টোল দিতে হবে না।
ইরানকে ‘সবক’
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই তীব্র বোমাবর্ষণের উদ্দেশ্য হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও নিরপরাধ অসামরিক নাবিকদের উপর হামলা চালানোর ক্ষেত্রে ইরানের ক্ষমতা আরও দুর্বল করে দেওয়া। আগের রাতের মতো গতকাল রাতেও ইরান জুড়ে বিমান হামলা শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে অন্তত ১৪ জন নিহত হন। এর জবাবে তেহরান উপসাগরীয় দেশগুলিতে মার্কিন সামরিক অবস্থানে পাল্টা হামলা চালিয়েছে। সোশ্যালে এক পোস্টে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগপ্রধান হোসেন কেরমানপোর বলেন, যুদ্ধবিরতি বহাল থাকা অবস্থায়ই মার্কিন যুক্তরাষ্ট্র ৭ ও ৮ জুলাই ইরানের পাঁচটি প্রদেশে হামলা চালায়। হামলায় ১৪ জন শহিদ এবং ৭৮ জন আহত হন।
যুদ্ধবিরতির মেয়াদ
মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের সঙ্গে যুক্ত রেলপথের দুটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান-তেহরান রেল করিডরের রেলপথও। এ ছাড়া বুশেহরে পারমাণবিক স্থাপনার কাছেও হামলার খবর পাওয়া গিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে এবং একটি স্থায়ী শান্তিচুক্তির আলোচনার সুযোগ তৈরি করার লক্ষ্যে গত ১৭ জুন ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছিল। এরপর আজ, বৃহস্পতিবারের এই পাল্টাপাল্টি হামলা ছিল সবচেয়ে বড় ধরনের সংঘাত।
জঘন্য, অসুস্থ
দুদিন আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিরতি শেষ, তবে দুই পক্ষের আলোচকরা আলোচনা চালিয়েই যেতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। তিনি যোগ করেন, আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, ওরা জঘন্য, ওরা অসুস্থ মানুষ! ট্রাম্প আরও বলেন যে, ইরানে অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন। এখানেই থামেননি তিনি। মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য় করেন যে, তারা (ইরানের মানুষজন) নৃশংস ও সহিংস প্রকৃতির লোক!
(Feed Source: zeenews.com)
