বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

 

কলকাতা: আগেই জানা গিয়েছিল, মুম্বইতে নতুন অ্যাপার্টমেন্ট কিনেছেন, অভিনেতা সলমন খান (Salman Khan), সেই খবর মিলেছিল আগেই। আর এবার জানা গেল, পশ্চিম বান্দ্রায় নিজের একটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন সলমন খান। সম্পত্তি রেজিস্ট্রেশনের নথি থেকে জানা গিয়েছে, সাড়ে ৩ কোটি টাকায় বিক্রি হয়েছে ওই ফ্ল্যাটটি। ‘শিব আস্থান হাইট্‌স’-এর একটি ফ্ল্যাট বিক্রি করেছেন তিনি। ১৪০১ নম্বর ফ্ল্যাটটি সলমনের নামে ছিল, যেটি তিনি বিক্রি করে দিয়েছেন। জানা গিয়েছে, সলমন বান্দ্রায় সমুদ্রমুখী একটি বহুতল অ্যাপার্টমেন্ট তৈরি করাচ্ছেন। যদিও এখনও সলমনের বাড়ি বলতে, গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকেই বলা হয়, সেখানেই অধিকাংশ সময়টা থাকে সলমন। তাঁর জন্মদিন থেকে শুরু করে দিওয়ালি, সবসময়েই অনুরাগীরা তাঁর এই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটেই ভিড় জমান অনুরাগীরা। তবে এবার, সলমন বান্দ্রার মতো বিলাসবহুল জায়গায়, একটি বহুতল তৈরি করাচ্ছেন তিনি।

ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন সলমন খান?

২০১৫ সালে ২.৮৮ কোটি টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টটি কিনেছিলেন সলমন খান। জানা গিয়েছে, ২০২৬ সালের জুন মাসে বিক্রি সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে বলে জানা গিয়েছে। গত ৯ জুলাই ওই সম্পত্তির আনুষ্ঠানিক রেজিস্ট্রেশন হয়েছে। নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ৭৫৮ বর্গফুট। এর সঙ্গে রয়েছে দুটি গাড়ি পার্কিংয়ের জায়গা— একটি একেবারে একতলায় এবং অন্যটি আবাসনের প্রথম পোডিয়াম লেভেলে। সম্পত্তির মূল্যায়ন সংক্রান্ত নথিতে উল্লেখ করা হয়েছে, এই ফ্ল্যাটের জন্য ২১ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০ হাজার টাকা রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হয়েছে। যাঁরা ওই ফ্ল্যাটটা কিনেছেন, তাঁরাও ওই এলাকারই সদস্য বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ফ্ল্যাটটি হস্তান্তরও হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, সলমনের নতুন বিল্ডিংটি তৈরি হলে তার টোটাল বিল্টআপ এরিয়া হবে ১০১৪ স্কোয়্যার মিটার অর্থাৎ ১০৯১৪ স্কোয়্যার ফুট। Sach Developers-কে বিল্ডিং তৈরির বরাত দেওয়া হয়েছে।  ২০২৫ সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে ওই প্রজেক্টে অনুমতি দেয়নি বৃহন্মুম্বই পুরসভা। তবে এবার অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে যে, ওই জায়গায় আগে থেকে যে সব গাছপালা রয়েছে, তা কাটা যাবে না। বিল্ডিংটির চারিদিকে স্থানীয় প্রজাতির গাছও লাগাতে হবে।

(Feed Source: abplive.com)