হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সব, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, নিখোঁজ ১ ভারতীয়

হরমুজ প্রণালীতে ফের জাহাজে হামলা, আগুনে ভস্মীভূত সব, প্রাণে বাঁচতে জলে ঝাঁপ, নিখোঁজ ১ ভারতীয়

 

নয়াদিল্লি: হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকা লাগানো জাহাজে হামলা। এখনও নিখোঁজ এক ভারতীয়। ওমান উপকূলে জাহাজটিতে হামলা হয়। ইরান হামলা চালায় বলে অভিযোগ। হামলার জেরে আগুন ধরে যায় জাহাজটিতে। সেই অবস্থায় জলে ঝাঁপ দেন অনেকে। ১১ জনের মধ্যে ১০ ভারতীয় উদ্ধার করা সম্ভব হয়। একজনের খোঁজ মেলেনি এখনও পর্যন্ত। (Ship Attacked in Strait of Hormuz)

GFS Galaxy নামের জাহাজটিতে হামলা হয় বলে জানা গিয়েছে। সেটিতে সাইপ্রাসের পতাকা লাগানো ছিল। এক ভারতীয় যে এখনও নিখোঁজ, তাতে সিলমোহর দিয়েছে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘ওমান উপূকলে GFX Galaxy নামের বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা করছি আমরা। জাহাজে স্থিত ১১ জন ভারতীয়র মধ্যে ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন’।  GFX Galaxy নামের জাহাজটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আর এগনোর ক্ষমতা নেই সেটির। (US-Iran War)

ওমানে ভারতীয় দূতবাস পরিস্থিতির দিকে নজর রেখেছে বলে জানা যাচ্ছে। যোগাযোগ রাখা হচ্ছে স্থানীয় প্রশাসনের সঙ্গে। উদ্ধারকার্য চলছে এখনও। হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে GFX Galaxy নামের জাহাজটি। ইরানের দাবি, ‘আনঅথরাইজড’ রুট ধরে এগোচ্ছিল জাহাজ।  নতুন করে আমেরিকা হামলা শুরু করায় হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। 

নতুন করে পশ্চিম এশিয়া উত্তপ্ত হয়ে ওঠায় উদ্বিগ্ন ভারত। অবিলম্বে শআন্তি ফেরানোর পক্ষে সওয়াল করেছে বিদেশ মন্ত্রক। বিবৃতিতে বলা হয়, ‘ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলার ঘটনা অত্যন্ত দুশ্চিন্তাজনক। আবারও অবিলম্বে শান্তি ফেরানোর আবেদন জানাচ্ছি আমরা। কূটনৈতিক সমাধানসূত্র বের করা হোক। শান্তি এবং স্থিতাবস্থা ফিরে আসুক ওই অঞ্চলে। আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্যিক জাহাজ এবং নাগরিক পরিকাঠামোয় হামলা কাম্য নয়’।

নতুন করে ইরানে ফের হামলা চালাতে শুরু করেছে আমেরিকা। জাহাজে হামলার কমপক্ষে তিন দফায় ইরানের উপর হামলা চালিয়েছে তারা। US Central Command বলে, ‘সমঝোতায় আসতে আবারও সুযোগ দেওয়া হয়েছিল ইরানকে। বাণিজ্যিক জাহাজে হামলার আগের ঘটনায় জবাবদিহিতার আওতায় শর্ত মেনে চলতে হতো তাদের। কিন্তু ওরা তাতে ব্যর্থ হয়েছে। তা আমেরিকা ওদের থেকে চরম মাশুল গুনতে হচ্ছে ওদের। হামলা চালানোর ক্ষমতাই গুঁড়িয়ে দিচ্ছে আমেরিকা’।

আমেরিকা এবং ইরান, দু’তরফেই হামলা, পাল্টা হামলা চলছে এই মুহূর্তে। সেই আবহে ওমানের সঙ্গে কথাও চলছে ইরানের। দুই দেশের মাঝে অবস্থান করছে হরমুজ প্রণালী। সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে দুই দেশের বিদেশমন্ত্রীর। তবে অশান্তি কিছুতেই বন্ধ হচ্ছে না।

(Feed Source: abplive.com)