
দীপিকার সঙ্গে সম্পর্ক মুজাম্মিল ইব্রাহিমের?
সদ্যই মুজাম্মিল ইব্রাহিমের একটি সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। সেখানে বলা হচ্ছে, দীপিকার সঙ্গে একটা সময়ে সম্পর্ক ছিল ইব্রাহিমের, তবে সেই সম্পর্ক ভেঙে যায়। ইব্রাহিম দাবি করেছিলেন, দীপিকার সঙ্গে সম্পর্কে বিচ্ছেদের সিদ্ধান্ত তাঁরই ছিল। দীপিকার সঙ্গে তিনি থাকতে পারছিলেন না বলেই, বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন। এই সাক্ষাৎকার নিয়েই শুরু হয় জল্পনা। এই চর্চার মধ্যেই এবার মুখ খুলেছেন মুজাম্মিল ইব্রাহিম। তিনি বলেছেন, তাঁর সাক্ষাৎকারের একটা অংশকে তুলে ধরে বিতর্ক তৈরি করা হচ্ছে। তিনি এভাবে কথাটা বলেনি, তাঁর সাক্ষাৎকার অনেকটা বড় ছিল। তার একটা অংশকে ব্যবহার করে বিতর্ক তৈরি করা হচ্ছে। মুজাম্মিল ইব্রাহিমের সঙ্গে দীপিকার সম্পর্ক ছিল বটে, কিন্তু গোটা বিষয়টাকে তীক্ত করে তুলে ধরা হচ্ছে। তিনি আরও বলেন, তিনি বহু বছর ধরে নিজের কাজে মন দিয়েছেন। নিজের পরিচিতি তৈরি করার চেষ্টা করেছেন। সেই নিয়ে কথা হলেই তিনি খুশি হবেন।’ মুজাম্মিল ইব্রাহিম এর আগে বলেছিলেন, তিনিই ছিলেন দীপিকার জীবনের প্রথম পুরুষ। মুম্বইতে তাঁদের দেখা হয়েছিল। ২ বছর সম্পর্কে পরে, তাঁরা সেই সম্পর্কে ইতি টানেন।
(Feed Source: abplive.com)
