রথযাত্রায় ‘পুরী সেবা ২০২৬’, ১,৪০০ জরুরি পরিষেবা কর্মীর পাশে রিলায়েন্স ফাউন্ডেশন

রথযাত্রায় ‘পুরী সেবা ২০২৬’, ১,৪০০ জরুরি পরিষেবা কর্মীর পাশে রিলায়েন্স ফাউন্ডেশন

রথযাত্রা ২০২৬-কে সামনে রেখে ‘পুরী সেবা’ কর্মসূচির মাধ্যমে জরুরি পরিষেবায় নিয়োজিত কর্মীদের পাশে দাঁড়াল রিলায়েন্স ফাউন্ডেশন। উৎসবের সময় পুরীর বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালনকারী ১,৪০০ জন সামনের সারির কর্মীর জন্য প্রথম পর্যায়ে পানীয় ও হালকা খাবারের ব্যবস্থা করা হয়েছে।

রিলায়্যান্সের উদ্যোগ

পুরী: পুরীর রথযাত্রা ২০২৬ উপলক্ষে চলা ‘পুরী সেবা’ উদ্যোগের অঙ্গ হিসেবে সামনের সারিতে কর্মরত জরুরি পরিষেবা কর্মীদের জন্য পানীয় ও হালকা খাবারের ব্যবস্থা করল রিলায়েন্স ফাউন্ডেশন। প্রথম পর্যায়ে পুরীজুড়ে মোতায়েন থাকা মোট ১,৪০০ জন কর্মীকে এই সহায়তা দেওয়া হয়েছে।