
নয়াদিল্লি: বাংলাদেশে আর্থিক দুর্নীতির অভিযোগে, গ্রেফতার ৮১ ফুট রাম মূর্তি করতে চাওয়া হিন্দু উদ্যোক্তা। বাংলাদেশের গাইবান্ধা জেলা থেকে হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।। মূলত তাঁর বিরুদ্ধে ৯ কোটি ৩৫ লক্ষ মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাংলাদেশ হিন্দু-বুদ্ধিস্ট-খ্রীষ্টান ইউনিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ গ্রেফতারের এই খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি, গাইবান্ধার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি। পুলিশ সুপার আমাকে জানিয়েছেন যে, হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেফতার করা হয়েছে। আমি তার কাছে, গ্রেফতারের পিছনে কী অভিযোগ রয়েছে, জানতে চাইলে, তিনি আমাকে বলেছেন, আর্থিক দুর্নীতির অভিযোগে ওই উদ্যোক্তাকে গ্রেফতার করা হয়েছে। ‘ তবে এর পাশাপাশি তিনি এই গ্রেফতারের তীব্র নিন্দাও করেছেন। এদিন তাঁকে আদালতে তোলা হলে , চারদিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
(Feed Source: abplive.com)
