
বৃহস্পতিবার রথযাত্রার দিন সোনমের কাছে পৌঁছন কেজরিওয়াল। কথা বলেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ ডিপকের সঙ্গেও। সেখানে বক্তৃতা করার সময় কেন্দ্রের তীব্র সমালোচনা করেন তিনি। বলেন, “পরীক্ষার প্রশ্নপত্র লাগাতার ফাঁস হয়ে চলেছে। প্রশ্নপত্রে অনিয়ম ধরা পড়ছে, পরীক্ষার মূল্যায়নেও অনিয়ম চলছে। NEET-এর প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর ২০ জন পড়ুয়া আত্মহত্যা করেছেন। তার পরও ঘটনার পুনরাবৃত্তি রুখতে কোনও পদক্ষেপ করেনি সরকার। NEET-এর পর আরও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। CBSE-র মূল্যায়নে অনিয়ম পাওয়া গেলেও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।” (Sonam Wangchuk Health Condition)
आज जंतर-मंतर जाकर सोनम वांगचुक जी के संघर्ष का समर्थन किया। उनके हौसले को मेरा सलाम। pic.twitter.com/2txvqOE9Kd
— Arvind Kejriwal (@ArvindKejriwal) July 16, 2026
কেজরিওয়াল আরও বলেন, “সরকারের ঔদ্ধত্যে ডুবে রয়েছে। আমি সরকারকে বলতে চাই, যুবসমাজের দাবিদাওয়া শুনুন, নয়ত এই যুবসমাজ ২০২৯ সালে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দেবে আপনাদের। প্রধানমন্ত্রী এবং দেশের ১৪০ কোটি মানুষকে বলব, সোনম ওয়াংচুককে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করা হোক।” একদিন আগে সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও যন্তর মন্তরে সোনমের সঙ্গে দেখা করেন। এর আগে, তৃণমূলের মহুয়া মৈত্রও সেখানে গিয়েছিলেন। বলিউডের বেশ কিছু কলাকুশলীও সেখানে পৌঁছন। অভিনেত্রী রাখী সাওয়ন্তও সোনমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁকে বলতে শোনা যায়, “ফালতু লোকজনের জন্য সোনম ওয়াংচুকের প্রাণ দেওয়ার কোনও প্রয়োজন নেই। আপনার জীবন অত্যন্ত মূল্যবান।”
সোনমের চিকিৎসায় নিযুক্ত ডাক্তাররা জানিয়েছেন, তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটছে। চিকিৎসক সতীশ লাম্বা জানান, মাল্টি অর্গান ফেলিওরের দিকে এগোচ্ছেন সোনম। ৯ কেজি ওজন কমে দিয়েছে তাঁর। শয়নরত অবস্থায় ব্লাড সুগার ১০৫/৬১ mmHg, বসে থাকার সময় ১০১/৬৫ mmHg. জলপান করছেন তিনি, মানসিক ভাবে সজাগ রয়েছেন। কিন্তু দীর্ঘমেয়াদি অনশনের দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গিয়েছেন, যেখানে তাঁর স্বাস্থ্য়ের অবস্থা ক্রমশ জটিল হচ্ছে।
(Feed Source: abplive.com)
