Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।

NEWZ 24 নিউজ ২৪

বাংলা নিউজ পোর্টাল A BANGLA NEWS PORTAL FOR 24×7
Menu
  • হোম
  • দেশ
  • বিদেশ
  • পড়শি-দেশ
  • খেলা
  • বিনোদন
  • অন্যান্য
  • চাকুরিবার্তা
  • কর্মশিক্ষা
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • লাইফস্টাইল
  • মুভি-টিভি
  • ভ্রমণ
  • ব্যবসা-অর্থনীতি
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য
  • পশ্চিমবঙ্গ
  • উত্তরপূর্ব
  • অ্যান্ড্রয়েড অ্যাপ
  • অন্য সাইট
    • ঈশানকোণ
    • প্রশাখা
    • বুকস্টোর
    • ফ্রী-টুলস
  • আর্কাইভ

Viral News SBI: মুহূর্তে ‘মালামাল’! বাড়ির আবর্জনায় মিলল ঠাকুরদার ২০ বছরের পুরনো ব্যাঙ্কের পাসবুক, অ্যাকাউন্টে কত টাকা রাখা জানেন?

| No Comments
Viral News SBI: মুহূর্তে ‘মালামাল’! বাড়ির আবর্জনায় মিলল ঠাকুরদার ২০ বছরের পুরনো ব্যাঙ্কের পাসবুক, অ্যাকাউন্টে কত টাকা রাখা জানেন?

Viral News SBI: আবর্জনায় মিলল ২০ বছরের পুরনো এসবিআই পাসবুক, ঠাকুরদার পুরনো এসবিআই পাসবুক ঘিরে তোলপাড়। এত টাকা রাখা? এবার কী হবে?

আবর্জনায় মিলল ঠাকুরদার ২০ বছরের পুরনো ব্যাঙ্কের পাসবুক (ছবি-এআই)

কলকাতা: বাড়ি পরিষ্কার করতে গিয়ে আবর্জনার স্তূপ থেকে ঠাকুরদার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-র ২০ বছরেরও বেশি পুরনো একটি পাসবুক খুঁজে পেলেন এক যুবক। ঘটনাটি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই ব্যাপক চর্চার সৃষ্টি হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, পরে জানা যায়, পাসবুকটি যুবকের প্রয়াত ঠাকুরদার এবং ওই অ্যাকাউন্টে ১ লক্ষ টাকারও বেশি সঞ্চিত থাকতে পারে।

সমাজমাধ্যম এক্স-এ পূজা নামে এক তরুণী এই ঘটনার স্ক্রিনশট শেয়ার করে জানান, ঘর পরিষ্কারের মতো সাধারণ একটি ঘটনাই পরিবারের জন্য বড় আর্থিক সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। পাসবুকটি দেখে প্রথমে সেটি প্রায় ২০ থেকে ২৪ বছরের পুরনো বলে মনে হয়। যুবক সেটি বাবার হাতে তুলে দিলে তিনি জানান, পরিবার দীর্ঘদিন ধরেই এই পাসবুকটি খুঁজছিল। পাসবুকে চার সংখ্যার একটি পুরনো অ্যাকাউন্ট নম্বর এবং ২০০৩ সালের লেনদেনের তথ্যও দেখা যায়। যদিও এর সত্যতা যাচাই করেনি নিউজ এইট্টিন বাংলা।

A guy found a 20-24 year old SBI passbook while cleaning his house.

and what he discovered left his entire family shocked.

When he showed the passbook
to his father,

he learned that it belonged to his late grandfather.

His father admitted they had always believed the… pic.twitter.com/VZqk4C3JJQ

— Pooja (@poojaofficial5) July 15, 2026

 

ঘটনার পর সমাজমাধ্যমে প্রশ্ন ওঠে, দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকা এসবিআই অ্যাকাউন্ট থেকে এখনও কি টাকা দাবি করা সম্ভব? আবার অ্যাকাউন্টধারী প্রয়াত হলে তাঁর আইনি উত্তরাধিকারীরা কি সেই অর্থের দাবিদার হতে পারেন? এই প্রশ্নের জবাবে বহু ব্যবহারকারী জানান, বছরের পর বছর লেনদেন না হলেও অ্যাকাউন্টের টাকা হারিয়ে যায় না। প্রথমে রিজার্ভ ব্যাঙ্কের ‘উদ্‌গম’ পোর্টালে অ্যাকাউন্টের তথ্য যাচাই করার পরামর্শ দেন অনেকে। পাশাপাশি মূল পাসবুক, অ্যাকাউন্টধারীর মৃত্যুর শংসাপত্র এবং আইনি উত্তরাধিকারীর প্রমাণপত্র নিয়ে সংশ্লিষ্ট এসবিআই শাখায় যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

(Feed Source: news18.com)

অন্যান্য
, bank account, Old Passbook, rbi, SBI, State Bank of India, UDGAM Portal, Unclaimed Deposit, Viral News SBI, আরবিআই, উত্তরাধিকারী, উদ্‌গম পোর্টাল, এসবিআই, দাবিহীন আমানত, পুরনো পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

Post navigation

← এমবাপেকে টপকে গোল্ডেন বুট কি জিততে পারবেন মেসি? কীভাবে কাজ করে ‘অ্যাসিস্ট’ এর নিয়ম?
রবিবার দুপুরে বিশ্বজুড়ে অচল ফেসবুক! লগইন, নিউজ ফিড ও ওয়েব ভার্সনে সমস্যায় হাজার হাজার ব্যবহারকারী! এই অবস্থায় কী করবেন? →

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Quick Links

  • Home
  • About us
  • Contact us
  • Privacy Policy
  • আর্কাইভ

Recent Gategories

  • অন্যান্য
  • উত্তরপূর্ব
  • কর্মশিক্ষা
  • খেলা
  • চাকুরিবার্তা
  • দেশ
  • পড়শি-দেশ
  • পশ্চিমবঙ্গ
  • প্রযুক্তি-বিজ্ঞান
  • বিদেশ
  • বিনোদন
  • ব্যবসা-অর্থনীতি
  • ভ্রমণ
  • মুভি-টিভি
  • লাইফস্টাইল
  • সাতপাঁচ
  • স্বাস্থ্য

Contact Info

Abhoynagar, Agartala,

Tripura (India), PIN-799005

Phone:+916033029659

E-mail:info@newz24.in

Website:https://newz24.in

Get In Touch

© 2024 NEWZ24.IN. All Rights Reserved
Design by Sadananda