লাগবে না তন্দুর, কয়লা! কড়াইতেই এইভাবে বানিয়ে নিন রেস্তোরাঁর মতো তন্দুরি ডিম, রইল রেসিপি

লাগবে না তন্দুর, কয়লা! কড়াইতেই এইভাবে বানিয়ে নিন রেস্তোরাঁর মতো তন্দুরি ডিম, রইল রেসিপি

 

৪ জনের জন্য তন্দুরি ডিম বানাতে কী কী লাগবে–

৪ টে সেদ্ধ ডিম হাঁসে বা মুরগির ডিম

 

৬ টি মাঝারি সাইজের খোসা ছাড়ানো হাফ করা সেদ্ধ ছোট আলু

৪ টে পেঁয়াজ ডুমো করে কাটা

১ টা বড় টমেটো ডুমো করে কাটা

১ টা ক‍্যাপ্সিকাম ডুমো করে কাটা

১ টি ছোটো গোটা রসুন বাটা

১ টা ডুমো করে কাটা পেঁয়াজের মাঝখানের অংশগুলো বার করে বেটে নিতে হবে

৩ টেবিল চামচ টক দই

১ টেবিল চামচ জিরে গুঁড়ো

১.৫ টেবিল চামচ ধনে গুঁড়ো

১.৫ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো

১/২ চা চামচ বিট নুন

১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো

১ টেবিল চামচ কাসৌরি মেথির গুঁড়ো

২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম

স্বাদমতো নুন

১ চা চামচ চিনি

৩ টেবিল চামচ সর্ষের তেল

১ টেবিল চামচ ঘি/বাটার

রান্না

১) একটা বড় বাটিতে প্রথমে টকদই, রসুন বাটা, পেঁয়াজ বাটা,আদা বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিন

২) এবার নুন,চিনি বাদ দিয়ে সমস্ত গুঁড়ো মশলা ওই মিশ্রণটির মধ্যে দিয়ে খুব ভাল করে মিশিয়ে নিন, যাতে কোনও দানা না থাকে । এরপর ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ, টমেটো, ক‍্যাপসিকাম ওই মিশ্রণটিতে দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

৩) এরপর তন্দুরি মশলার ওই মিশ্রনে ডিম,আলু ও সর্ষের তেল দিয়ে ভাল করে ম‍্যারিনেট করে ৫-১০ মিনিটের জন্য ঢেকে রেখে দিন।

৪) এরপর ফ্রাইং প‍্যানে ঘি গরম করে নিন। ঘিয়ে ম‍্যারিনেট করা ডিম হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন। এরপর ওই প‍্যানেই ডিম বাদ দিয়ে বাকি ম‍্যারিনেশনটা দিয়ে স্বাদমতো নুন চিনি দিয়ে কষাতে থাকুন।

৫) হাই ফ্লেমে ৫ মিনিট কষানোর পর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন। ডিম কষাতে থাকুন আরও ১০-১২ মিনিট। মশলা কষাতে কষাতে জল টেনে গেলে অল্প জল দিয়ে আরও ৫ মিনিট ভাল করে কষিয়ে নিন।

৬) মশলা, ডিম, আলু ভাল করে কষিয়ে নিয়ে হাফ কাপ জল দিয়ে ঢেকে দিন ৬-৭ মিনিটের জন্য। ৬-৭ মিনিট পর ঢাকনা খুলে গ্রেভি টা আরও একটু ঘন করে নিন। গ্রেভি ঘন হয়ে এলে কসৌরি মেথি গুঁড়ো করে দিয়ে দিন। সবশেষে ফ্রেশ ক্রিম ছড়িয়ে ভাল করে মিশিয়ে গরম গরম পরিবেশন করুন তন্দুরি এগ মশলা।

(Feed Source: news18.com)