প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত কার্টুন-সহ পোস্টার হাতে ছবি তোলার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ব্যবহার করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
শনিবার বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্রীলেখা মিত্রের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
কলকাতা: শুক্রবার ছাত্রছাত্রীদের আন্দোলনে অংশ নিয়ে এবার আইনি জটিলতায় শ্রীলেখা মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত কার্টুন-সহ পোস্টার হাতে ছবি তোলার অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, তিনি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ব্যবহার করে তা সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
শনিবার বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে শ্রীলেখা মিত্রের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। একই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও বিজেপি কর্মী সঞ্জয় পোইরা অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার বামপন্থী সংগঠনের একটি মিছিলে শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বিকৃত কার্টুন-সহ পোস্টার হাতে নিয়ে ছবি তোলেন। পরে সেই ছবি সমাজমাধ্যমে ভাইরাল হয়। বিজেপির অভিযোগ, পোস্টারে প্রধানমন্ত্রীর অবমাননাকর ও কুরুচিকর ছবি ব্যবহার করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি ও অসম্মান সৃষ্টি করেছে।
অন্যদিকে, অভিযোগের জবাবে সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তা প্রকাশ করেছেন শ্রীলেখা মিত্র। তাঁর দাবি, পোস্টারটি অন্য একজন তাঁর হাতে দিয়েছিলেন। সেই সময় পুলিশ লাঠিচার্জ করছিল, ফলে তড়িঘড়ি করে ছবি তুলতে হয়। তিনি জানান, পোস্টারটি ঘুরিয়ে দেখারও সুযোগ পাননি, তাই সেখানে কী ছবি ছিল তা তাঁর জানা ছিল না। তাঁর কথায়, বিষয়টি সম্পূর্ণ অনিচ্ছাকৃত। শ্রীলেখা আরও বলেন, “আমাকে গ্রেফতার করলে করুক, আমি প্রস্তুত।” বিজেপি নেত্রী কেয়া ঘোষ বলেন, “আমি শুধু দলীয় নেত্রী হিসেবে নয়, একজন দেশের নাগরিক হিসেবেও প্রধানমন্ত্রীর এমন কুরুচিকর ছবি দেখে ক্ষুব্ধ। অবিলম্বে গ্রেফতার করা না হলে আমরা আদালতের দ্বারস্থ হব।”
(Feed Source: news18.com)