
১৫ অগাস্ট থেকে শুরু হওয়া এই দুই ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারতীয় দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তবে ফাস্ট বোলিং বিভাগের প্রধান অস্ত্র যশপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) নিয়ে রয়েছে সংশয়, প্রশ্নচিহ্ন রয়েছে সাই সুদর্শনের ফিটনেস নিয়েও। দুই তারকাকেই ভারতীয় দলে সুযোগ দেওয়া হলেও, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে এই দুই তারকা বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের থেকে ফিটনেস ছাড়পত্র পেলে, তবেই এই সিরিজ়ে খেলতে পারবেন।
🚨 News 🚨#TeamIndia‘s squad for the 2⃣-match Test Series against Sri Lanka announced
Note: Washington Sundar was not available for selection for the first Test.
More Details ▶️ https://t.co/Vk0Xd8Axmq #SLvIND pic.twitter.com/NuCcKBohMj
— BCCI (@BCCI) July 28, 2026
কিন্তু নীতীশ কুমার রেড্ডি চোটের কারণেই এই সিরিজ়ের জন্য ভারতীয় দলে সুযোগ পাননি। ওয়াশিংটন সুন্দরও দলে নেই। আসলে বোর্ডের তরফে জানানো হয়েছে প্রথম টেস্টের জন্য তিনি উপলব্ধ ছিলেন না। সেই কারণেই হয়তো তাঁকে এই সিরিজ়ে সুযোগ দেওয়া হয়নি। পরিবর্তে ডান হাতি স্পিনার সারাংশ জৈনকে এই সিরিজ়ে প্রথমবার ভারতীয় দলে ডাকা হয়েছে।
সারাংশ জৈন ভারতীয় ‘এ’ দলের দ্বীপরাষ্ট্র সফরে অংশ ছিলেন। সেই সফরের দ্বিতীয় চার দিনের ম্যাচে তিনি ৭০ রানের ইনিংস খেলার পাশাপাশি ছয়টি উইকেটও নেন। মধ্যপ্রদেশের হয়ে ধারাবাহিকভাবে বছরের পর বছর পারফর্ম করে গিয়েছেন সারাংশ। ৫৪টি প্রথম শ্রেণির ম্যাচে ৩১.৭৫ গড়ে ২২২৩ রান করার পাশাপাশি ২৭.৩০ গড়ে ১৮৮টি উইকেটও নিয়েছেন। ডান হাতি স্পিনার সারাংশ বাঁ-হাতে ব্যাট করেন, ঠিক সুন্দরের মতোই। যেহেতু সুন্দর এই সিরিজ় খেলতে পারছেন না, সেই কারণেই একেবারে লাইক ফর লাইক পরিবর্ত হিসাবে ৩৩ বছর বয়সে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন সারাংশ। প্রথম টেস্টে কিন্তু স্পিন সহায়ক পরিবেশে সারাংশ অভিষেক ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে।
(Feed Source: abplive.com)
