সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

 

ABP Ananda LIVE | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। চেনা মুখেরা হাজির একদম অচেনা লুকে। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

NEET বিক্ষোভে শিরোনামে শ্রীলেখা

শিরোনামে শ্রীলেখা। রবিবার থেকেই বিতর্কের কেন্দ্রে তিনি। নিট (NEET) প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে অংশ নিতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার উদ্দেশে হাতে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন। আর সেই প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীর যে ছবিটি সেখানে ছিল, সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কুরুচিকর ভাবে তুলে ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিনেত্রী শ্রীলেখার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক অভিযোগ। রবিবার আনন্দপুর থানায় এফআইআর দায়ের করেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। পাশাপাশি বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ জমা পড়ে।

শ্রীলেখা মিত্রকে নিয়ে অতীতেও নানারকম বিতর্ক হয়েছে। তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি হাতে নিয়ে বিক্ষোভের অভিযোগ। এ বিষয়ে বিতর্ক শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা প্রকাশ করেন  শ্রীলেখা মিত্র। তাঁর দাবি, তিনি পোস্টারটি না দেখেই হাতে নিয়েছিলেন। ভিডিও বার্তায় অভিনেত্রী বলেন, “চশমা ছাড়া গেছিলাম, সানগ্লাস পরে।  ওইরকম একটা ছোট পোস্টারে, মোদিজির বিলো-দ্য-বেল্টে চোখ যায়নি…কী করব বলুন তো ! … অতগুলো ছেলে প্রতিবাদে যাচ্ছিল, ওরা ছবি তুলতে এসেছিল। পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছি। পোস্টারটাকে ঘুরিয়ে দেখিইনি। সময়ও ছিল না, কারণ তখন পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপর শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে।” এসব ব্যাখ্যা দেওয়ার পরও অভিনেত্রী পোস্টের ক্যাপশনে দাবি করেছেন, ‘ আমাকে অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন, আবার একটা আন্দোলনের জন্য আমি তৈরি’।

(Feed Source: abplive.com)