উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

উল্টে গেল আস্ত ট্রেন, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং; ভূমিকম্পে ধ্বংস্তূপে পরিণত বিশাল মল

 

কুমামোটো (জাপান) : জোরালো ভূমিকম্প। এতটাই তার তীব্রতা ছিল যে উল্টে গেল ট্রেন। আকাশপথে তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, দাউদাউ করে জ্বলছে বিল্ডিং। ধ্বংস্তূপে পরিণত হয়েছে কুমামোটোর একটি আস্ত মল। রিখটার স্কেলে ৭.১ মাত্রায় কেঁপে উঠল দক্ষিণ জাপান। যার জেরে সে দেশের বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

ভূমিকম্পের জেরে হাজার হাজার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, রাস্তাঘাট ভেঙে পড়ে এবং অন্তত ৫০ জন আহত। যাদের মধ্যে আংশিকভাবে ধসে পড়া একটি শপিং মলের ভেতরে আটকা পড়া কয়েকজনও রয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মধ্য কিউশু দ্বীপের বৃহত্তম শহর কুমামোটোর প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে, যার জনসংখ্যা প্রায় ৭ লক্ষ। 

জাপানের প্রধানমন্ত্রী সানেই তাকাইচি বলেছেন, ভূমিকম্পের জেরে আহত হওয়ার ঘটনা সামনে এসেছে। ওই এলাকায় একটি বিল্ডিং ভেঙে পড়েছে। 

এদিকে ভূমিকম্পের পর সুনামির সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। সমুদ্রের ঢেউ ১ মিটার পর্যন্ত (৩.২৮ ফুট) হতে পারে বলে মনে করা হচ্ছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। এর পাশাপাশি তাঁদের উদ্ধারকাজের জন্য আধিকারিকদের নির্দেশিকা মেনে চলতে বলা হয়েছে।

ভূমিকম্পে কত ক্ষয়ক্ষতি হয়েছে তা যত দ্রুত সম্ভব জানাতে বলা হয়েছে জাপান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। সরকারের তরফে কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, মানুষের জীবনকে অগ্রাধিকার দিতে । এবং, জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে চেষ্টায় কোনও ত্রুটি না রাখতে।

ঠিক এক মাস আগেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সেবার একেবারে ভোরবেল কেঁপে ওঠে মাটি। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। Japan Meteorological Agency জানায়, ভোর ৫টা বেজে ২১ মিনিটে ভূমিকম্প হয়। ইওয়াতের পূর্ব উপকবলে, ভূগর্ভের ৪১ কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন। আওমোরিরতে কম্পনের তীব্রতা ছিল ৭। সেখানে হিগাসিডোরি পরমাণু কেন্দ্রও রয়েছে। তবে ক্ষয়ক্ষতির খবর ছিল না। জাপান এমনিতেই ভূমিকম্প প্রবণ দেশ, পাশাপাশি সুনামি প্রবণও। আরও কম্পনের আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা।

তবে শুধু জাপানই নয়, সম্প্রতি ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গিয়েছে ভেনিজুয়েলাও। ৭.২ এবং ৭.৫ তীব্রতায় সেখানে পর পর দু’টি ভূমিকম্প হয়। তার পর অনুভূত হয় আফটারশকও। বিশেষজ্ঞরা জানিয়েছেন, জাপান এবং ভেনিজুয়েলা, দুই দেশই ভূমিকম্প প্রবণ। Japan Earthquake News

(Feed Source: abplive.com)