
সদ্যই তাঁর সম্পর্ক ভাঙা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। তবে এর মধ্যেই, সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করলেন, অভিনেতা সোহম মজুমদার (Soham Majumdar)।
তবে সম্পর্ক বা প্রেম নয়, সোহম জানালেন, গত ২ মাসে, তিনি ও তাঁর পরিবার একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। তাঁর নিজের শরীরও অসুস্থ হয়ে পড়েছিল।

সোহমের কথায় তিনি ব্যক্তিগত কথা প্রকাশ্যে আনতে পছন্দ করেন না, তবে গত কয়েক মাস তাঁর ওপর দিয়ে এমন ঝড় গিয়েছে যে, তাঁর মনে হচ্ছে সবটা শেয়ার করে নিলে হয়তো কিছুটা হালকা লাগবে।

গত ২ মাসের মধ্যেই, সোহম হারিয়েছেন তাঁর দাদুকে। তাঁর ঠাকুমার ও দিনে ২ বার ডায়ালিসিস চলছে। কঠিন সময় গিয়েছে তাঁর ও।

সোহম আরও জানিয়েছেন, তাঁর নিজেরও একটি অস্ত্রোপচার হয়েছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

সোহম আরও জানিয়েছেন, খুব অল্প বয়সে প্রয়াত হয়েছেন, তাঁদের বাড়ির পরিচারিকা। তিনি সোহমদের পরিবারেই অংশ ছিলেন, পরিবারের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছিলেন তিনি। খুব অল্প বয়সেই তিনি প্রয়াত হয়েছেন।

সোহম বলছেন, গত কয়েক মাসে তিনি বুঝতে পেরেছেন যে, জীবনে কিছু কিছু মানুষের জীবনে থাকা ভীষণ জরুরি। এই সমস্ত মানুষদের নিয়েই জীবন সম্পূর্ণ হয়।

সোহম আরও লিখেছেন, কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন তাঁর মাকে। ‘মা’-কে পৃথিবী বলে উল্লেখ করেছেন অভিনে। ধন্যবাদ জানিয়েছেন সবাইকে যাঁরা কঠিন সময়ে সোহমের পাশে থেকেছেন।

সোহম লিখেছেন, আমি প্রতিদিন নিজেকে আরও একটু ভাল মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি। না, আমি নিখুঁত নই, আর নিখুঁত হওয়ার চেষ্টাও করছি না।

প্রসঙ্গত সোহম এবং শোলাঙ্কির সম্পর্ক নিয়ে ইন্ডাস্ট্রিতে যথেষ্ট জল্পনা ছিল, তবে সদ্য শোনা যাচ্ছে যে, তাঁদের সেই সম্পর্কে চিড় ধরেছে। নায়ক নায়িকা অবশ্য এই বিষয়ে মুখ খুলতে নারাজ।
(Feed Source: abplive.com)
