বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

 

গ্লাসগো, স্কটল্যান্ড: কমনওয়েলথ গেমসে আরও এক স্বর্ণপদক পেল ভারত। স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ৪৮ কেজি বিভাগে স্বর্ণপদক পেলেন জুডোকা অস্মিতা দে। কমনওয়েলথ গেমসের জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা পেলেন ত্রিপুরার অস্মিতা। জুডোর ৪৮ কেজি বিভাগে কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে দিলেন ভারতের ‘সোনার মেয়ে’।

অস্মিতার সোনা জয়ের পর ট্যুইট করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি লেখেন, “অস্মিতা দে-র অসাধারণ প্রচেষ্টা! যে তিনি ২০২৬ কমনওয়েলথ গেমসের মহিলাদের ৪৮ কেজি জুডো ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। #CWG26-এ তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর একাগ্রতা, মনোযোগ সহকারে প্রশিক্ষণ নেওয়া ও তাঁর অদম্য সংকল্প। অস্মিতা আগামী দিনেও ভারতকে গর্বিত করবেন, আমি নিশ্চিত।”

(Feed Source: abplive.com)