১৫ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধি হিসেবে থাকবেন সরকারি আধিকারিকরা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

১৫ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধি হিসেবে থাকবেন সরকারি আধিকারিকরা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

University: আগের তৃণমূল সরকারের আমলের নিয়মে এবার বড়সড় বদল আনছে রাজ্য। ১৫ বিশ্ববিদ্যালয়কে পাঠানো হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা।

বিশ্ববিদ্যালয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রাজ্যের

কলকাতা: বার্থ সার্টিফিকেটের পর এবার বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক প্রভাব কমাতে শুভেন্দু অধিকারী সরকারের বড় পদক্ষেপ। এবার বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিলে রাজনৈতিক প্রতিনিধি বা রাজনৈতিক দলের মনোনীত অধ্যাপক সংগঠনের অধ্যাপক-অধ্যাপিকাদের বদলে সরকারি আধিকারিকদের দিয়েই হবে নিয়োগ। উচ্চশিক্ষা দফতরের সরকারি আধিকারিকরাই থাকবেন কোর্ট আর কাউন্সিলের উচ্চশিক্ষা দফতরের মনোনীত প্রতিনিধি হিসেবে।