Biyebarir Katla Kalia: কড়াই নামানোর আগে ১ চামচ করে ছড়িয়ে দিন ‘৩’ জিনিস…বিয়েবাড়ির ভোজের লাল টকটকে মাখো মাখো ঝোলের কাতলা কালিয়া রাঁধুন বাড়িতেই

Biyebarir Katla Kalia: কড়াই নামানোর আগে ১ চামচ করে ছড়িয়ে দিন ‘৩’ জিনিস…বিয়েবাড়ির ভোজের লাল টকটকে মাখো মাখো ঝোলের কাতলা কালিয়া রাঁধুন বাড়িতেই

Biyebarir Katla Kalia: অনেক চেষ্টাতেও বিয়েবাড়ির মতো কাতলা কালিয়া বাড়িতে করতে পারেন না কিছুতেই? এই সিক্রেট টিপস জানুন। এ বার বাড়িতে যেভাবেই রাঁধুন না কেন, স্বাদ হবে বিয়েবাড়ির মতোই

যতই ফিউশন ফুড, বিরিয়ানির মোগলাই গন্ধ আসুক না কেন, বাঙালি বিয়েবাড়ির এক ও অদ্বিতীয় কাতলা কালিয়াকে কেউ হারাতে পারবে না। কয়েক বছর আগে পর্যন্ত কাতলা মাছের লাল রগরগে কালিয়া ছাড়া বিয়েবারি ভূরিভোজ ভাবাই যেত না। আপনি বাড়িতেও সহজেই বানাতে পারবেন এই রেসিপি। অনেক সময় মনে হয়, এত চেষ্টা করেও বিয়েবাড়ির স্বাদ পাওয়া যাচ্ছে না। তার জন্য কিছু ট্রিক্স মানুন। তাহলেই বুঝতে পারবেন না এটা বিয়েবাড়ির, নাকি আপনার কিচেনের। (AI Image)

উপকরণের মধ্যে আছে কাতলা মাছ, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টম্যাটো পেস্ট, টক দই, কাজুবাদাম বাটা, গরমমশলা, ঘি এবং সরষের তেল। ফোড়নে দিন তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। কালিয়ার জন্য পাকা কাতলার মোটা পেটি ও গাদার টুকরো নিন। কালিয়ায় সাধারণত আলু দেওয়া হয় না। আপনি চাইলে দিতে পারেন।

নুন হলুদ মাখানো মাছের টুকরোগুলি গরম তেলে হাল্কা করে ভেজে নিন। তেল বেশি কালচে পোড়া হয়ে গেলে সরিয়ে রাখুন। কড়াইয়ে নতুন করে তেল ঢালুন। তেলে ফোড়ন দিন তেজপাতা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। তার পর একে একে তেলে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, টম্যাটো পেস্ট, কাজুবাদাম পেস্ট, নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও ফেটানো দই দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষাতে থাকুন।

মশলা কষানো হয়ে গেলে কড়াইয়ে দিন উষ্ণ জল। ফুটতে শুরু করলে ভাজা মাছের টুকরো গুলো তাতে দিয়ে দিন। এর পর গ্যাসের আঁচ কমিয়ে কড়াই চাপা দিন। মাঝে মাঝে ঢাকনা সরিয়ে খুন্তি দিয়ে হাল্কা করে নেড়ে দিন। দেখবেন যেন জল শুকিয়ে না যায়।

কাতলা কালিয়া সাধারণত কম ঝোলের খায়। আপনি কতটা ঝোল খাবেন, সেই মতো ঘনত্ব রাখুন। ঝোল ভাল করে ফুটে উঠলে, আলু দিলে সেগুলি সিদ্ধ হয়ে গেলে ১ চামচ করে গরমমশলা, চিনি আর ঘি দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকনা দিয়ে রাখুন। ভাতের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন। বাড়ির টেবিলেই হাজির বিয়েবাড়ির ভোজ।

(Feed Source: news18.com)