জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিও-র অবিশ্বাস্য অফার! স্বাধীনতা দিবসের দিকে তাকিয়েই এই অফার। জিও-র ১০০ Mbps ব্রডব্যান্ড প্ল্যানে স্বাধীনতা দিবসের অফারে থাকছে অকল্পনীয় ছাড়! ৬০০০ টাকা ছাড়! রিলায়েন্স জিও আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে তাদের গ্রাহকদের জন্য একটি বিশেষ ফেস্টিভ ব্রডব্যান্ড অফার নিয়ে এসেছে। এই অফারের আওতায় সংস্থাটি তাদের দীর্ঘমেয়াদি ১০০ Mbps হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যানে ৬০০০ টাকা ছাড় দিচ্ছে।
জিও-র ১৫ মাসের ১০০ Mbps ব্রডব্যান্ড প্ল্যানের স্বাভাবিক দাম ১৬০০০ টাকা। তবে স্বাধীনতা দিবসের এই অবিশ্বাস্য অফারে এটি ১০০০০ টাকায় পাওয়া যাচ্ছে। দাম কমার ফলে এই প্ল্যানের মাসিক খরচ আগেকার ১০৬৬ টাকা থেকে কমে এখন দাঁড়িয়েছে প্রায় ৬৬৬ টাকা। এর অর্থ প্রতি মাসে প্রায় ৪০০ টাকা সাশ্রয়!
ইন্টারনেট সুবিধা: ১০০ Mbps স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুবিধা। এতে রয়েছে অতিরিক্ত সুবিধাও। ১০০০-এর বেশি লাইভ টিভি চ্যানেল দেখার সুযোগ। আছে ওটিটি প্ল্যাটফর্মের অফারও। ১২টিরও বেশি জনপ্রিয় ওটিটি অ্যাপের অ্যাকসেস (যেমন: JioHotstar, Zee5, SonyLIV ইত্যাদি) পাবেন গ্রাহকেরা।
এবং সবচেয়ে বড় কথা ফ্রি ইনস্টলেশনের সুবিধা। নতুন গ্রাহকদের জন্য বিনামূল্যে ইনস্টলেশন ও রক্ষণাবেক্ষণ-সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জিও-র তরফে।
অফারটি MyJio অ্যাপে দেখা যাচ্ছে এবং এটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে।
(Feed Source: zeenews.com)