
Chicken’s Neck: স্বাধীনতার ৭৯ বছর পরও ভারতের মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি! যা আরও বেড়েছে বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে। দেশের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা সরু শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ আজ শুধু যোগাযোগের পথ নয়, দেশের নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। চলুন আজ স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেনে নেওয়া যাক এই করিডোরের গল্প।
শিলিগুড়ি : স্বাধীনতার ৭৯ বছর পরও ভারতের মানচিত্রে শিলিগুড়ির গুরুত্ব কমেনি, বরং বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে তা আরও বেড়েছে। দেশের মূল ভূখণ্ডকে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা সরু শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’ আজ শুধু যোগাযোগের পথ নয়, দেশের নিরাপত্তার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। স্বাধীনতা দিবসের প্রেক্ষাপটে শিলিগুড়ির এই কৌশলগত গুরুত্বই উঠে আসছে নতুন করে।
শিলিগুড়ি করিডরের সঠিক পরিসর নিয়ে বিভিন্ন সময়ে নানা তথ্য সামনে এলেও এর ভৌগোলিক গুরুত্ব মূলত শিলিগুড়িকে ঘিরেই। করিডরের একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল এবং উত্তরের দিকে সিকিম ও চিনের সীমান্তবর্তী অঞ্চল। ফলে এই সরু ভূখণ্ডের গুরুত্ব বুঝতে গেলে শুধু শিলিগুড়ি নয়, আশপাশের আন্তর্জাতিক সীমান্ত এবং প্রায় ১০০-১২৫ কিলোমিটার দূরে থাকা চিন সীমান্তকেও বিবেচনায় রাখতে হয়।
অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা আধিকারিক কর্নেল রাকেশ বালির মতে, শিলিগুড়ি করিডরের গুরুত্বকে শুধুমাত্র একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমাবদ্ধ করে দেখলে বিষয়টির পূর্ণ চিত্র পাওয়া যায় না। তাঁর কথায়, “চিকেনস নেক বা শিলিগুড়ির গুরুত্ব নিয়ে সমাজে বিভিন্ন ভিডিও ও তথ্য রয়েছে। কিন্তু এই করিডরের গুরুত্ব বুঝতে গেলে শিলিগুড়ির অবস্থান, বাংলাদেশ, নেপাল এবং চিন সীমান্তের পারস্পরিক ভৌগোলিক সম্পর্ক—সবকিছুকেই একসঙ্গে দেখতে হবে।”
(Feed Source: news18.com)
