অসুস্থ ছেলে! ইন্ডিগো ফ্লাইট বাতিল করতেই মেজাজ হারালেন ‘মা’, বিমানবন্দরে ভাঙচুর

অসুস্থ ছেলে! ইন্ডিগো ফ্লাইট বাতিল করতেই মেজাজ হারালেন ‘মা’, বিমানবন্দরে ভাঙচুর

IndiGo Flight Cancellation: যান্ত্রিক ত্রুটির কারণে ভুবনেশ্বর থেকে কলকাতা যাওয়ার ইন্ডিগো ফ্লাইট বাতিল হওয়ায় বিমানবন্দরে তীব্র বিক্ষোভ ও তাণ্ডব চালান এক মহিলা যাত্রী। নির্ধারিত সময়ে ফ্লাইট না পাওয়ায় তিনি ডিপার্চার লাউঞ্জে জিনিসপত্র ভাঙচুর করেন এবং ক্ষোভে লাগেজ বেল্টের ওপর উঠে পড়েন। পরবর্তীতে সিআইএসএফ কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।