)
Bangladesh measles outbreak:: স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৮২৬ শিশু। হাম আক্রান্ত শিশুদের মধ্যে মৃত ৯৯।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলাদেশে নয়া আতঙ্ক। দেশজুড়ে হাম ও হামে উপসর্গের মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি!গত চব্বিশ ঘণ্টার প্রাণহানি ৩ শিশু।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ১৫ মার্চ থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে হামের উপসর্গে প্রাণ হারিয়েছে ৮২৬ শিশু। হাম আক্রান্ত শিশুদের মধ্যে মৃত ৯৯। হাম ও হাম উপসর্গে আক্রান্ত ১ হাজার ৭২ শিশু। উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪ জন। ৬৮ জনের শরীরে হামের ভাইরাস পাওয়া গিয়েছে। সবমিলিয়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫! হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪।
কেন এই মৃত্যুমিছিল? কাঠগড়ায় প্রাক্তন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। বস্তুত, তাঁর দেশত্য়াগে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আইনি নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম আশরাফুল ইসলাম।
হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালে ৮ অগস্ট বাংলাদেশে ক্ষমতায় আসে অন্তবর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা ছিলেন মহম্মদ ইউনুস। অভিযোগ, ক্ষমতার আসার পর ব্যক্তিগত মুনাফার জন্য ইউনিসেফের কাছ থেকে টিকা কেনা বন্ধ করে দেন ইউনূস। টিকাকরণের দায়িত্ব দেওয়া হয় বেসরকারি সংস্থাকে। তারেক জমানায় অবশ্য ফের সরকারি উদ্যোগে হামের টিকাকরণ শুরু হয়। কিন্ত পরিস্থিতি ততদিন নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছে।
(Feed Source: zeenews.com)
