‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

 

মুম্বই: ‘বন্দে মাতরম’ বিতর্কে এবার বর্ষীয়ান অভিনেত্রী, ঠাকুরবাড়ির সদস্যা শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউতের। ‘বন্দে মাতরমে’র দু’টি স্তবক গাওয়ার পক্ষে শর্মিলা। তাঁকে কটাক্ষ করে কঙ্গনা বললেন, ‘ওঁর দৃষ্টিভঙ্কি সঙ্কীর্ণ’। (Kangana Ranaut Slams Sharmila Tagore)

‘বন্দে মাতরম’ বিতর্কে সম্প্রতি নিজের মতামত জানান শর্মিলা। সংবাদ সংস্থা IANS-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, বহু ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, যাঁরা বহু দেবদেবীর পরিবর্তে একেশ্বরবাদে বিশ্বাসী। ‘বন্দে মাতরমে’র একটি স্তবকে অনেক দেবদেবীর উল্লেখ রয়েছে। যাঁরা একেশ্বরবাদে বিশ্বাসী, তাঁদের জন্য ‘বন্দে কালী’, ‘বন্দে দুর্গা’ বলাটা কঠিন। তাই ভারতের সমস্ত ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনা করলে, গানটির প্রথম দুটি স্তবকই সবচেয়ে উপযুক্ত।” (Vande Mataram Row)

শর্মিলার ওই মন্তব্যে চটেছেন কঙ্গনা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পাল্টা শর্মিলাকে কটাক্ষ করে তিনি লেখেন, ‘শর্মিলাজী ‘বন্দে মাতরম’ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়েছেন। শিল্প/কবিতা নিয়ে ওঁর দৃষ্টিভঙ্গি কতটা সীমিত, কতটা সঙ্কীরণ, তা জানতে পেরে একজন শিল্পী হিসেবে আমি বিস্মিত। কবিতা হোক বা গান, শব্দ রূপক মাত্র। কাঙ্খিত মনোভাব ফুটিয়ে তুলতে কবি বা শিল্পী নানা ধরের কল্পনা এবং অভাবনীয় উপমা ব্যবহার করে থাকেন। ‘বন্দে মাতরম’ গানটি স্বাধীনতা সংগ্রামের হৃস্পন্দন, যার মাধ্যমে বঙ্গিমচন্দ্রজী দেশবাসীর অন্তরের শক্তিতে জাগ্রত করতে আহ্বান জানিয়েছেন। এমন মহান শিল্পকর্মকে ধর্মীয় আচারানুষ্ঠানের গণ্ডিতে সীমাবদ্ধ করে দেখবেন কী ভাবে?’

সেখানেই থামেননি কঙ্গনা। তিনি আরও লেখেন, ‘বিবেকানন্দের সেই বিখ্যাত উক্তি- ‘আমি চাই এমন লোক-যাদের পেশি লোহার মতো দৃঢ়, স্নায়ু ইস্পাত দিয়ে তৈরি, আর বজ্রের মতো শক্তিশালী মন’। তিনি আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছিলেন না, বরং শক্তির জাগরণ চেয়েছিলেন। দয়া করে হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন। যদি একেশ্বরেই বিশ্বাস করি, চিকিৎসকরাও শক্তির কথা বলেন…আসুন আমরা পরস্পরকে আপন করে নিই। আমি আপনাদের খুব ভালবাসি। আপনার নিবিড় আলিঙ্গন ভাল লাগে আমার’। 

কঙ্গনার এই মন্তব্যে এখনও পর্যন্ত প্রতিক্রিয়া জানাননি শর্মিলা। 

(Feed Source: abplive.com)