‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
মুম্বই: ‘বন্দে মাতরম’ বিতর্কে এবার বর্ষীয়ান অভিনেত্রী, ঠাকুরবাড়ির সদস্যা শর্মিলা ঠাকুরকে তীব্র আক্রমণ বিজেপি-র তারকা সাংসদ কঙ্গনা রানাউতের। ‘বন্দে মাতরমে’র দু’টি স্তবক গাওয়ার পক্ষে শর্মিলা। তাঁকে কটাক্ষ করে কঙ্গনা বললেন, ‘ওঁর দৃষ্টিভঙ্কি সঙ্কীর্ণ’। (Kangana Ranaut Slams Sharmila Tagore) ‘বন্দে মাতরম’ বিতর্কে সম্প্রতি নিজের মতামত জানান শর্মিলা। সংবাদ সংস্থা IANS-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, বহু ধর্মপ্রাণ মানুষ রয়েছেন, যাঁরা বহু দেবদেবীর পরিবর্তে একেশ্বরবাদে বিশ্বাসী। ‘বন্দে মাতরমে’র একটি স্তবকে অনেক দেবদেবীর উল্লেখ রয়েছে। যাঁরা একেশ্বরবাদে বিশ্বাসী, তাঁদের…

