
আগেই বাগদান সেরেছিলেন অর্জুন আর গ্যাব্রিয়েলা
একেবারে সাদামাঠা পোশাকেই রেজিস্ট্রারের অফিসে পৌঁছে যান অর্জুন রামপাল এবং গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস। সেখানেই আইনি বিবাহ সারেন তাঁরা। সদ্যই রিয়া চক্রবর্তীর পডকাস্টে এসেছিলেন অর্জুন আর গ্যাব্রিয়েলা। আর সেখানেই বিবাহ নিয়ে কথা বলতে গিয়ে মুখ খোলেন গ্যাব্রিয়েলা। বলেন, ‘আমরা এখনও বিবাহিত নই, কিন্তু ভবিষ্যতে কী হবে, কেই বা বলতে পারে?’ এরপরে অর্জুন বলেন, ‘তোমার শোয়েই এই খবরটা প্রথম বলছি, আমাদের বাগদান হয়ে গিয়েছে।’ প্রসঙ্গত, এর আগে মডেল মেহর জেসিয়াকে বিবাহ করেছিলেন অর্জুন। ১৯৯৮ সাল থেকে ২০১৯ পর্যন্ত বিবাহিত ছিলেন তাঁরা। তাঁদের সন্তান ও রয়েছে, অরিক ও অরিভ। তবে আপাতত প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গেই একত্রবাস করেন অর্জুন। তবে তাঁদের যে বাগদান হয়ে গিয়েছে, সেই কথা প্রকাশ্যে আনেননি তাঁরা।
‘ধুরন্ধর’-এ অভিনয় নিয়ে কী বলেছেন অর্জুন রামপাল?
কাজের ক্ষেত্রে, ‘ধুরন্ধর’ (Dhurandhar)- এ অভিনয় করেছেন অর্জুন রামপাল। এই দৃশ্যে অভিনয় করা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে অর্জুন রামপালকে। প্রশ্ন উঠেছে যে, কীভাবে এত নিষ্ঠুর, নৃশংস একটা চরিত্রে অভিনয় করতে রাজি হলেন অর্জুন রামপাল? ঝলকমুক্তির অনুষ্ঠানে এই প্রশ্ন করা হয়েছিল অর্জুন রামপালকে। তিনি এর উত্তরে বলেন, ‘এটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না। গোটাটাই পরিচালকের ভাবনা। আর পরিচালকের ভাবনা নিয়ে কথা বলতে আমার খুবই একঘেয়ে লাগে। ফলে এ নিয়ে আমি যত কম কথা বলব, ততই ভাল।’ পাশাপাশি এদিন অর্জুন রামপাল বলেন, ‘আজকের দিনটা আমার কাছে ভীষণ বিশেষ, কারণ ছবিটি আদিত্য ধর তৈরি করেছেন।’
(Feed Source: abplive.com)
