
IND vs SL 2nd Test: প্রথম দিনে দেবদত্ত পাডিক্কালের সেঞ্চুরির পপ দ্বিতীয় দিনে সেঞ্চুরি করলেন ধ্রুব জুরেল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫০৩ রানের বিরাট স্কোর করল ভারত।
থম দিনের পর কলম্বোতে দ্বিতীয় দিনেও বজায় থাকল ভারতীয় ব্যাটারদের দাপট। প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন দেবদত্ত পাডিক্কাল। হাফ সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। আর দ্বিতীয় দিনে প্রথমে ঋষভ পন্থের ঝোড়ো হাফ সেঞ্চুরি ও পরে ধ্রুব জুরেলের দুরন্ত সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ বেলায় ৯ উইকেটে ৫০৩ রানের পাহাড় প্রমাণ স্কোর করে ইনিংস ডিক্লেয়ার করে ভারতীয় দল। ১৭৭ বলে ১১৫ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন ধ্রুব জুরেল। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় স্কোর করে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে নিল টিম ইন্ডিয়া।
প্রথম দিনেই ভারতীয় দলের বড় স্কোরের ভিত রচনা হয়ে গিয়েছিল। দ্বিতীয় দিনে সেই কাজটা আরও এগিয়ে নিয়ে যান ঋষভ পন্থ, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজারা। প্রথম দিন চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন পন্থ। দ্বিতীয় দিন সারাংশ জৈন আউট হতেই ক্রিজে আসেন তিনি। ধ্রুব জুরেলের সঙ্গে শতরানের বেশি পার্টনারশিপ গড়েন। নিজের হাফ সেঞ্চুরিও করেন। রবীন্দ্র জাদেজা ৪৩ ও পন্থ ৬৩ রানে আউট হন।
অপরদিকে, ঠান্ডা মাথায় নিজের ইনিংস গড়েন ধ্রুব জুরেল। সাত নম্বরে নেমে অনবদ্য ইনিংস খেলেন তিনি। বেশ কিছু চোখ ধাঁধানো শটও খেলেন। শেেষের দিকে মহম্মদ সিরাজ বেশ কিছু সময় জুরেলকে সঙ্গ দেন। সেই সময় টেস্ট কেরিয়ারের নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূরণ করেন জুরেল। সেঞ্চুরি পূরণ হতেই আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে ৫০০ রানের দোরগোড়ায় নিয়ে যান। শেষ উইকেটে প্রসিদ্ধ কৃষ্ণা ৪ মেরে স্কোর ৫০০-পার করতেই ইনিংস ডিক্লেয়ার করেন গিল।
(Feed Source: news18.com)
