
বেঙ্গালুরু: সেন্টার অফ এক্সিলেন্সে দলীপ ট্রফির (Duleep Trophy 2026) সেমিফাইনালে ফের একবার পূর্বাঞ্চলের হয়ে দলের বোলাররা নজর কাড়লেন। উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে যেখানে দ্বিতীয় ইনিংসে স্পিনাররা সাফল্য এনে দিয়েছিলেন, সেখানে এদিন সেমিফাইনালে আগুন ঝারালেন দলের ফাস্ট বোলাররা। বাংলার দুই ফাস্ট বোলার মহম্মদ শামি (Mohammed Shami) ও মুকেশ কুমার মিলে নিলেন পাঁচ উইকেট। অপরদিকে, কোয়ার্টার ফাইনালের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেওয়া অভিজিৎ সরকার এই ইনিংসে তিনটি উইকেট নিলেন। এই ফাস্ট বোলারদের দাপটেই ২৬৬ রানে অল আউট হয়ে গেল শক্তিশালী মধ্যাঞ্চল।
সেমিফাইনালে মধ্যাঞ্চল প্রথমে ব্যাটিং করতে নেমে ২৬৬ রানে অল আউট হয়ে যায়। ম্যাচে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা মুকেশ কুমার ৩ উইকেট নেন ও অভিজ্ঞ মহম্মদ শামি ২ উইকেট নেন। তবে পুরো স্পটলাইট ছিল বৈভবের দিকেই। দিনের ৪০ তম ওভার তখন, মুকেশ কুমারের বলে সেন্ট্রাল জোনের আরিয়ান জুয়ালের বিরুদ্ধে ক্যাচ আউটের আবেদন করা হয়। তখন স্লিপে ছিলেন বৈভব। তিনিও আপিল করেন। এরপর সতীর্থদের সঙ্গে কথা বলে ডি আর এস নেওয়ার সিদ্ধান্ত নেয় বৈভব। পরে তৃতীয় আম্পায়ার দেখার পর সেটি আউট হিসেবে বিবেচিত করা হয়। বৈভব সূর্যবংশীই বোধহয় বিশ্বমঞ্চে সিনিয়রদের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কমবয়সি ক্যাপ্টেন হিসেবে রেকর্ড গড়ে ফেলল।
(Feed Source: abplive.com)
