ভয়াবহ নৌকাডুবি, ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩, দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন ২৬৭ জন

ভয়াবহ নৌকাডুবি, ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩, দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন ২৬৭ জন

 

Boat Capsized: ভয়াবহ নৌকাডুবি, ইতিমধ্যেই ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২৩, দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন ২৬৭ জন। Turkish Interior Ministry সূত্রে খবর তাদের মধ্যে ৮ জন ক্রু মেম্বার এবং বাকি ২৫৯ জন যাত্রী। উত্তর সাইপ্রাসে ঘটেছে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে খবর। নিখোঁজ বাকিদের খোঁজে জোরকদমে চলছে তল্লাশি। Turkish Cypriot PM Ünal Üstel জানিয়েছেন, উত্তর সাইপ্রাসের এই ভয়াবহ নৌকা দুর্ঘটনা ঘটেছে Kyrenia বন্দরের কাছে।

ভাইরাল হওয়া অনেক ভিডিওতে দেখা গিয়েছে, জল থেকে তোলা হয়েছে দুর্গতদের। তাঁদের পরনে রয়েছে লাইফ জ্যাকেট। অন্য একটি নৌকা করে উদ্ধার করে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছে। এ হেন দুর্ঘটনার পর স্বভাবতই আতঙ্কে রয়েছেন যাত্রীরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। নিখোঁজ থাকা মানুষদের খোঁজ চলছে তল্লাশি।