
দিনকয়েক আগেই ভারতের হয়ে তার অভিষেক ঘটেছে। বয়স মাত্র ১৫ বছর। এই বয়সেই সিনিয়র দলের অধিনায়কত্ব!
বৈভব সূর্যবংশীকে যখন দলীপ ট্রফিতে পূর্বাঞ্চলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল, তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। তবে পূর্বাঞ্চলের নির্বাচক দাবি করেছিলেন ভবিষ্যতের কথা ভেবেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তবে দলীপ ট্রফির এক ম্যাচ যেতে না যেতেই, টুর্নামেন্টের সেমিফাইনালে বৈভবকে অধিনায়কত্ব করতে দেখা গেল।

image চোটের কারণে মধ্যাঞ্চল বনাম পূর্বাঞ্চলের ম্যাচে অধিনায়ক ঈশান কিষাণ খানিকটা সময় মাঠের বাইরে গেলে, তাঁর পরিবর্তে অধিনায়কত্ব দেখা যায় বৈভব সূর্যবংশীকে।
বৈভব যে শুধু অস্থায়ী অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করে, তাই নয়, তার ক্ষণিকের অধিনায়কত্বেই তাঁকে বড় সিদ্ধান্ত নিতে হয়। ম্যাচের ৪০তম ওভারে তাকে ডিআরএস নিতে দেখা যায়।
অনেকেই প্রাথমিকভাবে সেই ডিআরএস নিয়ে খানিকটা সন্দিহান থাকলেও, পরবর্তীতে ডিআরএসের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় এবং আম্পায়ার সিদ্ধান্ত বদলে বাধ্য হন।

ডিআরএসের ক্ষেত্রে ধোনির সাফল্যের হার সর্বজনবিদিত। দলীপ ট্রফির সেমিফাইনালে বৈভবের এই সঠিক ডিআরএস নেওয়া দেখে অনেকেই তার সঙ্গে ধোনির তুলনা টেনে আনেন।

এদিন মধ্যাঞ্চল প্রথমে ব্য়াটে নেমে প্রথম দিন ২৬৬ রানে অল আউট হয়ে যায়।

image পূর্বাঞ্চলের হয়ে মহম্মদ শামি ও কুয়েনাইন কুরেশিকে দুইটি করে এবং মুকেশ কুমার, অভিজিৎ সরকার তিনটি করে উইকেট নেন।
(Feed Source: abplive.com)
