বর্মন পরিবারের কালজয়ী গানে ফিরবে সুরের নস্টালজিয়া,‘বার্মেনিয়া’! ঊষা উত্থুপ থেকে রূপঙ্কর, এক মঞ্চে তারকারা

বর্মন পরিবারের কালজয়ী গানে ফিরবে সুরের নস্টালজিয়া,‘বার্মেনিয়া’! ঊষা উত্থুপ থেকে রূপঙ্কর, এক মঞ্চে তারকারা

৫ সেপ্টেম্বর নজরুল মঞ্চে বসতে চলেছে ‘গানে ফিউশন’ সিজন ৪—‘বার্মেনিয়া’। এস ডি বর্মন ও আর ডি বর্মনের কালজয়ী গান ও তাঁদের জীবনের নানা গল্প নিয়ে সাজবে এই বিশেষ সন্ধ্যা। থাকছেন ঊষা উত্থুপ, শুভেন চ্যাটার্জি, রূপঙ্কর বাগচী, অন্বেষা দত্ত গুপ্ত, পোর্শিয়া সেন ও গৌরব সরকার। গানের গল্প শোনাবেন মীর। অনুষ্ঠানের পাশাপাশি হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসায় সহায়তার উদ্যোগও থাকছে।