)
বৈভবের ভয়াল বিস্ফোরণে ছিন্নভিন্ন ৫৭ বছরের রেকর্ড! নজিরের নেশায় মগ্ন কিশোর আবারও বুঝিয়ে দিল যে সে কী করতে পারে! ৬, ৬, ৬, ৬, ৬, ৬, ৬… ৮১ বলে ৯২!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্য়াট হাতে রুদ্রমূর্তি ধারণ করে বোলার সংহার করা তার কাছে জলভাতের মতো। এমনটাই বেশ কয়েক বছর করে আসছে টিম ইন্ডিয়ার কনিষ্ঠতম সদস্য় বৈভব সূর্যবংশী। আর এবার তার ভয়াল তাণ্ডবের সাক্ষী দলীপ ট্রফির সেমিফাইনাল। সোমবার বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের উত্কর্ষ কেন্দ্রে পূর্বাঞ্চলের সঙ্গে মধ্যাঞ্চলের খেলা চলছে। ঈশান কিশনের নেতৃত্বে পূর্বাঞ্চলের হয়ে বাংলার অভিমন্য়ু ঈশ্বরণের সঙ্গে ওপেন করতে নেমেছিল বৈভব। বিহারের ১৫ বছরের ক্রিকেটার ৮১ বলে বিধ্বংসী ৯২ রানের ইনিংস খেলে ৫৭ বছরের রেকর্ড ভাঙল। কোয়ার্টার ফাইনালে উত্তর-পূর্বাঞ্চলের বিরুদ্ধে রান পায়নি বৈভব। এবার সেমিতেই সব পুষিয়ে দিল সে। তার সঙ্গেই আসন্ন ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজের মহড়াও সেরে নিল সে। আর এর সঙ্গেই বৈভব বুঝিয়ে দিল যে, ক্রিকেটের একক ফরম্য়াটের জন্য় সে নিজেকে মোটেই ভাবে না। সে লাল বলেও ছাপ রাখতে তৈরি হচ্ছে।
কী করল বৈভব
রাজস্থান রয়্যালসের ওপেনার ৪২ বলে ৩ ছক্কা ও ৫ চারের সাহায্যে ৫০ রান করেছে এবং বিগত ৫৭ বছরের মধ্যে দলীপ ট্রফিতে অর্ধ-শতক করা সর্বকনিষ্ঠ ব্যাটার হল বৈভব। লক্ষ্মণ সিংয়ের আগের রেকর্ডটি ভেঙে দিল বৈভব। এর আগে লক্ষ্মণ ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে হাফ-সেঞ্চুরি করেছিলেন। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন লেগ-স্পিনার পীযূষ চাওলা। যিনি ২০০৫ মরসুমে ১৬ বছর ৩০৭ দিন বয়সে অর্ধশতক করেছিলেন। বৈভব করল ১৫ বছর ১৫৭ দিনে। আট রানের জন্য় বৈভবের দলীপে শতরান হাতছাড়া হল ঠিকই। তবে তার নাম থেকে গেল টুর্নামেন্টের ইতিহাসে। আর বৈভব অভিমন্য়ুর সঙ্গে ওপেনিং পার্টনারশিপেই ১৬১ রান তুলেছে। অভিমন্যু ১০৬ বলে ৬৯ রানের ইনিংস খেলেছে। ৮ টি চারে হাঁকিয়েছে সে। মধ্যাঞ্চল প্রথম ইনিংসে ২৬৬ রান করে অলআউট হয়ে যায়। জবাবে পূর্বাঞ্চলও প্রথম ইনিংসে সেই রান তুলেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে পূর্বাঞ্চল। দিনের শেষে ১ উইকেটে ১২ রান তুলেছে তারা। ১২ রানে এগিয়ে রয়েছে পূর্বাঞ্চল।
(Feed Source: zeenews.com)
