Teacher’s Day: শিক্ষক দিবসে উপহার নিয়ে চিন্তা? কলম-ডায়েরির বদলে এই ৫টি জিনিস হতে পারে সেরা পছন্দ

Teacher’s Day: শিক্ষক দিবসে উপহার নিয়ে চিন্তা? কলম-ডায়েরির বদলে এই ৫টি জিনিস হতে পারে সেরা পছন্দ

 

Teacher’s Day: শিক্ষক দিবসে প্রচলিত কলম ও ডায়েরির পাশাপাশি প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে দেওয়া যেতে পারে অভিনব উপহার। ছোট গ্লোব, ফটোফ্রেম, হাতে তৈরি চকলেট, গাছের চারা কিংবা সুগন্ধি মোমবাতি হতে পারে উপহারের তালিকায়।

আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: সামনেই শিক্ষক দিবস। এই বিশেষ দিনে প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে নানা ধরনের উপহার দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রছাত্রীরা। প্রচলিত কলম, ডায়েরির পাশাপাশি এ বছর দেওয়া যেতে পারে আরও কিছু অভিনব ও আকর্ষণীয় উপহার। ছবি ও তথ্য: নবাব মল্লিক

শিক্ষক দিবসকে সামনে রেখে এই সময় স্টেশনারি দোকানগুলিতে ছাত্রছাত্রীদের ভিড় বাড়ছে। এ বিষয়ে এক স্টেশনারি দোকানের মালকিন মধুমিতা হালদার জানান, ডায়েরি ও দামি কলমের চাহিদা বরাবরই থাকে। তবে এ বছর অনেকেই ছোট গ্লোব উপহার দেওয়ার কথা ভাবছেন। পড়ানোর কাজে কিংবা বাড়ির টেবিলে সাজিয়ে রাখতেও এই উপহার কাজে লাগবে। পাশাপাশি উপহার হিসেবে দেওয়া যেতে পারে সুন্দর ফটোফ্রেমও।

প্রচলিত উপহারের বাইরে হাতে তৈরি চকলেটও হতে পারে শিক্ষকদের জন্য সুন্দর উপহার। খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় এই চকলেট। প্রয়োজন ডার্ক বা মিল্ক চকলেট বার, কাজুবাদাম এবং চকলেট তৈরির সিলিকন মোল্ড। ছাত্রছাত্রীরা চাইলে বাবা-মায়ের সাহায্য নিয়ে নিজের হাতেই তৈরি করে দিতে পারে এই বিশেষ উপহার।

শিক্ষক-শিক্ষিকাদের জন্য গাছের চারাও হতে পারে এক সুন্দর ও পরিবেশবান্ধব উপহার। ঘর সাজানোর গাছ থেকে শুরু করে বারান্দায় রাখার বিভিন্ন চারাও উপহার দেওয়া যেতে পারে। মানি প্ল্যান্ট, লাকি ব্যাম্বু কিংবা জেড প্ল্যান্ট রাখা যেতে পারে পছন্দের তালিকায়। ইচ্ছে করলে শিক্ষক-শিক্ষিকারা এই চারাগাছগুলি তাঁদের ডেস্কেও সাজিয়ে রাখতে পারেন।

সামনেই দুর্গাপুজো, এই সময় ঘর সাজাতে কমবেশি সকলেই পছন্দ করেন। সেজন্য শিক্ষক দিবসে সুগন্ধি মোমবাতিও হতে পারে দারুণ উপহার। শিক্ষকেরা যেমন তাঁদের জ্ঞান ও প্রজ্ঞার সুবাসে ছাত্রছাত্রীদের জীবন আলোকিত করেন, তেমনই সুগন্ধি মোমবাতির উষ্ণ আলো ও সুবাস তাঁদের জীবনেও এনে দিতে পারে আনন্দের ছোঁয়া। শিক্ষক দিবসে এই উপহার দিয়ে প্রিয় শিক্ষক-শিক্ষিকার বিশেষ দিনটিকে আরও সুন্দর করে তুলতে পারেন ছাত্রছাত্রীরা। ছবি ও তথ্য: নবাব মল্লিক

(Feed Source: news18.com)