Actor Dev: টাকিতে ইছামতীর তীরে সপরিবার-ভ্রমণে দেব, বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই মনে পড়ল কার কথা? ছবি নিমেষে ভাইরাল

Actor Dev: টাকিতে ইছামতীর তীরে সপরিবার-ভ্রমণে দেব, বৃষ্টির ছাঁট গায়ে লাগতেই মনে পড়ল কার কথা? ছবি নিমেষে ভাইরাল

Actor Dev: ইছামতীর পাড়ে সপরিবারে দেব, কার কথা মনে পড়তেই আবেগঘন বার্তা অভিনেতার? দেখুন ভাইরাল সব ছবি…

টাকি ঘুরতে এসে ইছামতী নদীর তীরে দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতির সাক্ষী হলেন অভিনেতা দেব। একদিকে বর্ষার মেঘলা আকাশ, নদীর জলে বৃষ্টির ছোঁয়া, আর অন্যদিকে ইছামতীর ওপারে বাংলাদেশ—- এই মনোরম পরিবেশেই সপরিবারে সময় কাটাতে দেখা গেল অভিনেতাকে। সীমান্তের এপারে দাঁড়িয়েও চোখের সামনে যেন স্পষ্ট হয়ে উঠল ওপারের দেশ।

ইছামতীর তীর থেকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেবের মনে পড়ে গেল তাঁর অগণিত বাংলাদেশি অনুরাগীর কথা। দুই বাংলার মানুষের ভালোবাসার সম্পর্ক বরাবরই আবেগের, আর সেই ভালোবাসাই যেন আরও একবার অনুভব করলেন তিনি ইইছামতীর পাড়ে দাঁড়িয়ে। নদীর ওপারে থাকা বাংলাদেশকে দেখার মুহূর্তটি তাই তাঁর কাছে নিছক বেড়ানোর দৃশ্য হয়ে থাকেনি, হয়ে উঠেছে আবেগের এক বিশেষ মুহূর্ত।

বর্ষার দিনে ছাতা মাথায় ইছামতীর পাড়ে দাঁড়িয়ে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন দেব। কখনও নদীর দিকে তাকিয়ে, কখনও ক্যামেরার দিকে ফিরে— সেই ছবিগুলিতে ধরা পড়েছে টাকির প্রকৃতি, ইছামতির বিস্তীর্ণ জলরাশি এবং সীমান্তের ওপারের দৃশ্য। তাঁর সেই পোস্ট ঘিরেই ইতিমধ্যে অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।

সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে দেব লেখেন, “Hello Bangladesh I can see u”। ছোট্ট এই বার্তাতেই যেন মিশে রয়েছে ওপারের অসংখ্য অনুরাগীর প্রতি তাঁর ভালোবাসা ও আন্তরিকতা। টাকির ইছামতীর পাড় থেকে বাংলাদেশকে দেখা এবং সেই মুহূর্তে বাংলাদেশি ভক্তদের কথা মনে পড়া—দুই বাংলার আবেগের সম্পর্কটিকেই যেন নতুন করে সামনে এনে দিল।

টাকি বরাবরই পর্যটকদের কাছে আকর্ষণের অন্যতম কেন্দ্র। ইছামতী নদীর পাড়ে দাঁড়িয়ে একই সঙ্গে ভারত ও বাংলাদেশের ভূখণ্ডকে কাছ থেকে দেখার সুযোগ এই এলাকার বিশেষ আকর্ষণ। আর সেই পরিচিত টাকির সৌন্দর্যই এবার অন্য মাত্রা পেল দেবের উপস্থিতিতে। পরিবারের সঙ্গে তাঁর এই সফরের ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যেও তৈরি হয়েছে উচ্ছ্বাস।

দেবের এই পোস্ট তাই শুধুই একটি ভ্রমণের ছবি নয়, বরং সীমান্তের এপারে দাঁড়িয়ে ওপারের মানুষের প্রতি ভালোবাসার এক আবেগঘন বার্তা। ইছামতীর জলরাশি হয়তো দুই দেশকে আলাদা করেছে, কিন্তু ভালোবাসার টান যে সীমান্ত মানে না—টাকির পাড়ে দাঁড়িয়ে দেবের “Hello Bangladesh… I can see you!” বার্তায় যেন সেই কথাই আরও একবার স্পষ্ট হয়ে উঠল।

(Feed Source: news18.com)