
‘বিগ বস’ নিয়ে ভিডিও ভরত-পত্নী জয়শ্রীর, কী বললেন?
এদিন একটি ভিডিও পোস্ট করে জয়শ্রী বলেন, ‘বিগ বসের ঘরে খেলা একেবারে জমে উঠেছে। আজ থেকে নয়, অনেকদিন থেকেই আমি বিগ বসের বড় ফ্যান। তবে এর আগে আমি বিগ বস নিয়ে কখনও কোনও ভিডিও করিনি। নিজে কথা কখনও বলিনি। আপনারা কি কালকের এপিসোডটা দেখেছেন? ভরত একটু মজা করতে ভালবাসে। এর আগেও ও একজনের সঙ্গে মজা করেছিল। গতকাল যে ব্যাপারটা হয়েছে.. আপনারা সবাই জানেন, সৃজলা রান্না করতে ভালবাসে, রান্নাঘরে কাজ করতে ভালবাসে। আমার মনে হয়, ওটা ওর শখ। ভরত জয়িতাকে বলল, ‘যা জয়িতা একটু চা করে নিয়ে আয়।’ তখন ওখানে যা বসেছিল, সবাই বলল, ‘হ্যাঁ হ্যাঁ যা.. চা করতে গেলে কিন্তু সৃজলা খুব রেগে যাবে। আপনারা জানেন ওখানে কারা বসেছিল। মজার ছলেই ঘটনাটা ঘটে গেল। কিন্তু যেই রাত বাড়ল, ওখানে যারা বসেছিল, তারাই গিরগিটির মতো রং বদলে নিল। যেই রাতের আলোটা নিভল, সবাই মিলে গোলটেবিল করে বসে পড়ল, আর সৃজলাকে ভরতের নামে কান ভাঙাতে লাগল। ওরা বলল, ‘জানিস.. তুই যখন রান্না করছিলি, তখন ভরতদা জয়িতাকে বলল, ‘যা জয়িতা গিয়ে চা করে নিয়ে আয়। এটা বললেই সৃজলা ভীষণ রেগে যাবে’ বুঝতে পারলি..’ এরকম কেন করছো তোমরা? তোমাদের কি ভরতকে ভয় করছে? ও কি একটু বেশিই স্ট্রং? জানি না কেন করছো, কিন্তু আমার বেশ মজাই লাগছে। তোমরা এরকম করতে থাকো। তোমরা যারা আছো, তারা প্রত্যেকে ভাল করে খেলো, সবাইকে ‘অল দ্য বেস্ট’ বলছি আমি, আমার তরফ থেকে..’
(Feed Source: abplive.com)
