জন্মদিনের আগে ব্যাটিং তাণ্ডব শুভমান গিলের, ৮টি চার ও ৩টি ছয়ে দুরন্ত ইনিংস উপহার দিলেন ফ্যানেদের

জন্মদিনের আগে ব্যাটিং তাণ্ডব শুভমান গিলের, ৮টি চার ও ৩টি ছয়ে দুরন্ত ইনিংস উপহার দিলেন ফ্যানেদের

Shubman Gill: শের ই পঞ্জাব টি২০ লিগ বিধ্বংসী ইনিংস খেললেন শুভমান গিল। মাত্র ৩৫ বলের এই ইনিংসে তিনি ৮টি চোখধাঁধানো চার এবং ৩টি বিশাল ছক্কা হাঁকান।

ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিল তাঁর ২৭তম জন্মদিনের ঠিক আগের দিন খেললেন ঝোড়ো ইনিংস। বর্তমানে শের-এ-পঞ্জাব টি-টোয়েন্টি লিগে ফাজিলকা ফ্যালকনস দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। ৭ সেপ্টেম্বর মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে অমৃতসর সুরমাজের বিরুদ্ধে ২০০-র কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাটিং করে এক অনবদ্য অর্ধশতরান ফ্যানেদের উপহার দিলেন গিল।
ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ফাজিলকা ফ্যালকনসের শুরুটা একেবারেই ভালো হয়নি। দলের রান যখন মাত্র ২০, তখনই দু’টি গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে যায় ফাজিলকা। তবে এক প্রান্ত আগলে রেখে অধিনায়ক শুভমন গিল প্রতিপক্ষ বোলারদের আক্রমণ সামলান এবং প্রাচীর হয়ে দাঁড়ান। তিনি প্রাংশু প্রতাপকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে ৭২ রানের একটি দায়িত্বশীল জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে বের করে আনেন।
ইনিংসে চার ও ছক্কার বৃষ্টি নামিয়ে দ্রুত গতিতে নিজের অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাবের এই তারকা ব্যাটার। তাঁর সংগৃহীত ৬৭ রানের মধ্যে ৫০ রানই আসে বাউন্ডারি থেকে। মাত্র ৩৫ বলের এই ইনিংসে তিনি ৮টি চোখধাঁধানো চার এবং ৩টি বিশাল ছক্কা হাঁকান। তবে দশম ওভারে অমৃতসরের অধিনায়ক অভিষেক শর্মার বলে বড় হিট করতে গিয়ে বাউন্ডারি লাইনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন শুভমন।
ঐ ওভারে গিলের কাছে তিনটি বাউন্ডারি খাওয়ার পর শেষ বলে তাঁকে আউট করে মধুর প্রতিশোধ নেন পঞ্জাবেরই আরেক সতীর্থ অভিষেক শর্মা। অধিনায়ক গিলের এই ৬৭ রানের ইনিংসের পাশাপাশি প্রাংশু প্রতাপের ৪০ ও সানবীর সিংয়ের ঝোড়ো ইনিংসের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৯১ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে ফাজিলকা ফ্যালকনস।
জন্মদিনের ঠিক প্রাক্কালে শুভমন গিলের এই দুর্দান্ত ফর্ম ও আক্রমণাত্মক মেজাজ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নিশ্চিতভাবেই দারুণ আনন্দ দেবে। জাতীয় দলের জার্সিতে মাঠে নামার আগেও তাঁর এই বিধ্বংসী ছন্দ বজায় রাখা পঞ্জাব তথা ভারতীয় দলের জন্য এক অত্যন্ত ইতিবাচক বার্তা।
(Feed Source: news18.com)