
Bank of Baroda Recruitment 2026: চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ, Wealth Executive ও Credit Analyst পদে নিয়োগ ব্যাঙ্ক অফ বরোদায়।
বাঁকুড়া: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ব্যাঙ্ক অফ বরোদায় একসঙ্গে ১১০০টি পদে নিয়োগের সুযোগ তৈরি হয়েছে। Wealth Executive এবং Credit Analyst-C&IC—এই দুই পদে কর্মী নিয়োগ করবে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক। বিজ্ঞপ্তি অনুযায়ী, Wealth Executive পদে ১০০০ জন এবং Credit Analyst-C&IC পদে ১০০ জনকে নেওয়া হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। ফলে ব্যাঙ্কিং ক্ষেত্রে চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের কাছে এই নিয়োগ গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে উঠতে পারে।
Wealth Executive পদে আবেদন করার জন্য কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় পেশাগত সার্টিফিকেশন থাকতে হবে। প্রার্থীর বয়স ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, Wealth Products Sales-এর ক্ষেত্রে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতাও প্রয়োজন। ম্যানেজমেন্ট, ফিন্যান্স, মার্কেটিং কিংবা ব্যাঙ্কিং সংক্রান্ত উচ্চশিক্ষা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এই পদে নির্বাচিত প্রার্থীদের বেতনক্রম শুরু হচ্ছে ৪৮,৪৮০ টাকা থেকে।
অন্যদিকে Credit Analyst-C&IC পদে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক হওয়ার পাশাপাশি Chartered Accountant বা CA হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যাঙ্কিং অভিজ্ঞতাও থাকতে হবে। এই পদের জন্য বয়সসীমা ২১ থেকে ৩৩ বছর। নির্বাচিত প্রার্থীদের বেতনক্রম ৬৪,৮২০ টাকা থেকে শুরু হয়ে ৯৩,৯৬০ টাকা পর্যন্ত যেতে পারে। সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়ার ব্যবস্থাও রয়েছে। ফলে যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীদের জন্য এই নিয়োগ যথেষ্ট আকর্ষণীয়।
নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপের মাধ্যমে প্রার্থী বাছাই করা হতে পারে। অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, গ্রুপ ডিসকাশন এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের মতো পর্যায় পেরিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ব্যাঙ্ক অফ বরোদার নির্দিষ্ট নিয়োগ পোর্টালের মাধ্যমে। আবেদন করার আগে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, কাজের অভিজ্ঞতা এবং অন্যান্য শর্ত ভালোভাবে দেখে নেওয়া জরুরি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে এই নিয়োগে অংশ নেওয়ার সুযোগ থাকবে না।
(Feed Source: news18.com)
