
Shapla in Blood Sugar: গ্রাম বাংলার পুকুর খাল বিলের জল ভরে ফুটে থাকে গোছা গোছা শাপলা ফুল। শুধু শোভাই নয়। এই বনজ জংলা ফুলের গুণগুণ জানলে চমকে যাবেন। ব্লাড সুগারের রোগীরা মন দিয়ে পড়ুন।
আলিপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গ্রাম বাংলার পথে গেলে এখন গেলে চোখে পড়বে মনজুড়ানো শাপলার মেলা। আশ্বিন মাসে পুকুর-খাল-বিল জুড়ে এই শাপলা। এই সুন্দরী শাপলা দেখতে যেমন খেতেও তেমন। এই ফুল সারা বছর পাওয়া যায়না। এই ফুলের ফুলের অংশ বাদে সব অংশই খাওয়া যায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
শাপলার ফল খাওয়া যায়। শাপলা ফলের খোসা ছাড়ালেই দেখতে পাবেন ফলের মধ্যে রয়েছে শাঁস ও অসংখ্য বীজ। যা সহজেই খেতে পারবেন। গ্রাম-গঞ্জে এই শাপলার ডাঁটা খুবই জনপ্রিয়। শাপলার ডাঁটার তরকারি, বড়া সহ আরও একাধিক পদ রান্না করা যায়।
সবথেকে সহজ উপায় হল প্রথমেই শাপলার ফুল কেটে বাদ দিয়ে, শাপলার আঁশ ছাড়িয়ে নিতে হবে। এরপর ডাঁটাকে ছোট ছোট করে কাটতে হবে। ডাঁটা নিয়ে আপনি যে কোনও তরকারি রান্না করে খেতে পারবেন। তার জন্য বেশি কিছু করতে হবে না আপনাকে।
সরষে, পোস্ত, নুন, কাঁচালঙ্কা একটু জল দিয়ে বেটে নিয়ে। কড়াইতে ২ চামচ সরষের তেল গরম করে একটু কালোজিরে, কাঁচালঙ্কা ফোড়ন দিন। এবার তরকারির মত রান্না করা যেতে পারে। খেতে খুবই সুস্বাদু হবে।
শাপলাতে থাকা ফ্লেভনলের যৌগ মাথায় রক্ত সঞ্চালনে সাহায্য করে। শাপলা ফুল ইনসুলিনের স্তর স্থিতিশীল রেখে রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। শাপলা শরীরকে শীতল রাখে, হৃদযন্ত্রের কার্যকারিতা বাড়ায় ও তেষ্টা দূর করে। প্রস্রাবের জ্বালাপোড়া, আমাশয় ও পেট ফাঁপায় শাপলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানিয়েছেন পুষ্টিবিদ অরবিন্দা শ’। ফলে নিশ্চিন্তে খেতে পারেন এই শাপলা। ছবি ও তথ্য: নবাব মল্লিক
(Feed Source: news18.com)
