বিগ বসের ঘরে ত্রিকোণ প্রেমের সমীকরণ? নতুন প্রতিযোগী আসতেই বদলে গেল খেলা?

বিগ বসের ঘরে ত্রিকোণ প্রেমের সমীকরণ? নতুন প্রতিযোগী আসতেই বদলে গেল খেলা?

 

কলকাতা: ‘বিগ বস’ (Big Boss)-এর ঘরে কি প্রেমের সমীকরণ? ‘বিগ বস বাংলা’ (Big Boss Bangla)-র ঘরে রাজবীর দে (Rajveer Dey) আসার পর থেকেই সমীকরণ অনেকটাই বদলেছে। নতুন এই প্রতিযোগী আসার পরে, একাধিক প্রতিযোগীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, যা এই মুহূর্তে নজর কাড়ছে দর্শকদের। রাজবীরের সঙ্গে সবচেয়ে বেশি যাঁর সম্পর্ক নিয়ে চর্চা চলছে, তিনি জয়িতা চট্টোপাধ্যায় (Joyeeta Chatterjee)। প্রবাসী বাঙালি জয়িতা জনপ্রিয় একজন কনটেন্ট ক্রিয়েটার। কিন্তু বিগ বসের ঘরে বারে বারেই সমস্যায় জড়িয়ে পড়ছেন তিনি। বিরাগভাজন ও হচ্ছেন বিভিন্ন আপত্তিকর মন্তব্যের জন্য। তবে ঘরে রাজবীর আসার পরে, তাঁকে বারে বারেই জয়িতাকে সমর্থন করতে দেখা গিয়েছে।

বিগ বসের ঘরে রাজবীর আসতেই বদলাচ্ছে সমীকরণ!

বিগ বসের ঘরে প্রথম ওয়াইল্ড কার্ড এন্টি হিসেবে এসেছেন রাজবীর। যেহেতু তিনি ঘরে তুলনামূলভাবে নতুন, সেই কারণেই তাঁর সঙ্গে অনেকেরই একটা দূরত্ব রয়ে গিয়েছে এখনও। তবে ইতিমধ্যেই জয়িতার সঙ্গে রাজবীরের যে একটা ঘনিষ্ঠতা গড়ে উঠেছে, তা ঘরের সদস্যদের সবারই নজরে পড়েছে। এমনকি বিভিন্ন টাস্কের সময়, জয়িতাকে কীভাবে বাঁচানো যায়, সেই চেষ্টাই করছেন রাজবীর। অন্যদিকে রাজবীরের সঙ্গে সৃজলা গুহ (Srjla Guha)-র সমীকরণও নজর এড়াচ্ছে না কারও। অনেকেই মনে করছেন, রাজবীর আসলে সবার বিশ্বাস অর্জন করতে চাইছেন। এভাবেই তিনি খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।

তবে রাজবীরের সঙ্গে ঘরের একাংশের সম্পর্ক যে একেবারেই ভাল নয়, সেটা বারে বারেই প্রকাশ্যে চলে আসছে। কখনও তনুশ্রী আবার কখনও মনামীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গিয়েছে রাজবীরকে। আবার সৃজলার সঙ্গে রাজবীরের উত্তপ্ত কথাবার্তা হলেও, ২ জনের কথায় ধরা পড়েছে ঘনিষ্ঠতাও। তবে বিগ বসের ঘরে, সম্পর্ক ভাঙে, আবার সম্পর্ক গড়েও। এই কয়েকটা দিনেই বিগ বসের ঘরে বারে বারে বিভিন্ন জল তৈরি হতে, আবার দল ভাঙতেও দেখেছে অনেকে। এমন ছবিও দেখা গিয়েছে যে, যেখানে দর্শক ২ বা ৩ জনকে খুব ভাল বন্ধু বলে মনে করতেন, তাঁরাই একে অপরকে নমিনেট করেছে। অন্যদিকে যে দীপেন্দুকে গোটা বিগ বসের ঘরে একেবারে শান্ত হিসেবেই দেখেছেন দর্শক… তিনিও রাজবীরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন। অন্যদিকে অনেকেই মনে করছেন, বিগ বসের ঘরের বাসিন্দাদের একাংশের সঙ্গে ভাল ব্যবহার করা বা তাঁদের বিশ্বাস অর্জনের চেষ্টা করাটা আসলে রাজবীরের খেলারই অংশ। আদৌ তিনি মানসিকভাবে কারও সঙ্গে জড়াচ্ছেন না।

(Feed Source: abplive.com)