)
Heavy Rain and Flood in Thailand: ১ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৪৮৭ মিমি বৃষ্টি! মূলত সেপ্টেম্বরেই ভারী বৃষ্টি হয় ব্যাঙ্ককে। কিন্তু এ বছরের মতো এমন বর্ষা এখানে শেষ কবে হয়েছে, তা কেউ মনেই করতে পারছেন না! ৪৮ ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে বিস্তীর্ণ এলাকায় বন্যা, ব্যাপক যানজট, নাগরিকদের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়ায় ব্যাঙ্ককের ৫০টি জেলাকেই ‘বিপর্যস্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৫০টি জেলাকেই ‘বিপর্যস্ত এলাকা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। ১ থেকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে ৪৮৭ মিমি বৃষ্টি! মূলত সেপ্টেম্বরেই ভারী বৃষ্টি হয় ব্যাঙ্ককে। কিন্তু এ বছরের মতো এমন বর্ষা এখানে শেষ কবে হয়েছে, তা কেউ মনেই করতে পারছেন না! ৪৮ ঘণ্টা টানা ভারী বৃষ্টিপাতের জেরে ব্যাংককের বিস্তীর্ণ এলাকায় বন্যা, ব্যাপক যানজট, নাগরিকদের দৈনন্দিন কাজ ব্যাহত। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভারী বৃষ্টি কিছুটা থামার পরে রবিবার নগরীর বিভিন্ন অংশ থেকে বন্যার জল অবশ্য কমতে শুরু করেছে।
৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ৩০০ মিমির বেশি বৃষ্টি
শনিবার রাতে ব্যাংকক মহানগরীর প্রশাসন জানায়, বৃষ্টি কমে এসেছে, কেবল বিক্ষিপ্ত কিছু মেঘ অবশিষ্ট আছে। এতে কর্তৃপক্ষ খাল দিয়ে জল নিষ্কাশনের ও জলের স্তর কমানোর প্রচেষ্টা তরান্বিত করার সুযোগ পেয়েছে। বৃষ্টি আর না হলে জমে থাকা জল এবার ধীরে ধীরে নেমে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা ২৩৩টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র প্রস্তুত করে প্রায় ৪২০০ মানুষকে সেখানে রেখেছে। শনিবার পর্যন্ত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে ব্যাংককে ৩০০ মিলিমিটারেরও (১২ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। এত নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব সড়ক তলিয়ে গিয়েছে। অনেক গাড়ি জলের চলায় চলে গিয়েছে।
সতর্কতা
বছরের এই সময়ে থাইল্যান্ডে বজ্রপাত-সহ বৃষ্টি সাধারণ ঘটনা হলেও অতিবর্ষণ ব্যাংককের জল নিষ্কাশন ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দেয়। এর জেরে শনিবার যানজটের জন্য শহরটির প্রধান সড়কগুলি প্রায় স্থবির হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। থাই আবহাওয়া বিভাগ জানিয়ে দিয়েছে, সপ্তাহ জুড়ে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গত কয়েক দিনের বৃষ্টির জন্য দায়ী যে নিম্নচাপ, সেটি থাইল্যান্ডের মধ্যাঞ্চলের দিকে সরে যাবে বলেই ধারণা।
মার্কিন মুলুকেও
মার্কিন মুলুকেও চলছে ঝড়বৃষ্টির ভয়াবহ পর্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বয়ে গিয়েছে শক্তিশালী এক ঝড়। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিও হয়েছে। গতকাল, শনিবার হাজারো মানুষ এর জেরে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। একজনের মৃত্যুর খবরও জানা গিয়েছে। নিউইয়র্ক, বস্টন ও ফিলাডেলফিয়া– এই তিন শহরেই ‘নরইস্টা’র-এর (উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের কারণে এই ঝড়ের এই নাম) প্রভাব পড়েছিল। মার্কিন মুলুকের ন্যাশনাল ওয়েদার সার্ভিস তথা এনডব্লিউএস জানিয়েছিল যে, শনিবার বিকেলে উত্তর-মধ্য আটলান্টিক এবং দক্ষিণের নিউ ইংল্যান্ড উপকূলের কাছে ঝড়টি অবস্থান করছে। সেখানে তখন ভারী বৃষ্টিও হচ্ছিল। পূর্বাভাস অনুযায়ী, গতকাল রাতের দিকে ঝড়টি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে এগিয়ে যাবে। আর রবিবার সকাল নাগাদ তা ওই অঞ্চলে বড়রকম প্রভাব ফেলতে পারে। এমনিতেই পূর্ণিমার কারণে সপ্তাহ জুড়ে একাধিক জোয়ার ঘটেছে। এই সব জোয়ারের সময়ে মধ্য আটলান্টিক উপকূলে বড় ধরনের জলোচ্ছ্বাস হতে পারে বলেও আগেই জানিয়ে রেখেছিল এনডব্লিউএস।
(Feed Source: zeenews.com)
