)
Bank Strike Deferred: ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত হয়ে যাওয়ার হাঁফ ছেড়ে বাঁচবেন অনেক গ্রহক। তবে তিন দিন ব্যাংক ধর্মঘট থাকলেও ব্যাংকগুলির তরফে ঘোষণা করা হয়েছিল তাদের বহু পরিষেবা চালু থাকবে
রাজীব চক্রবর্তী: স্থগিত হয়ে গেল ব্যাংক ধর্মঘট। আগামী সোমবার অর্থাত্ ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩ দিন ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ব্যাংক কর্মচারী ইউনিয়নগুলির তরফে। সেই ধর্মঘট আপাতত স্থগিত হয়ে গেল। এমনটাই জানিয়েছে ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নস।
ইউনাইটেড ফোরাম অব ব্যাংক ইউনিয়নের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংক কর্মচারীদের দাবিগুলি নিয়ে আলোচনার জন্য একটি উচ্চ পর্যারের কমিটি গঠন হয়েছে। সেই দিকে তাকিয়েই আপাতত ব্যাংক ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার একটি বৈঠক হয় ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন ও ইউএসবিইউয়ের মধ্যে। সেখানে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি খতিয়ে দেখবে প্রত্যেক শনিবার ব্যাংক বন্ধ রাখার দাবি কতটা গ্রহণযোগ্য। কীভাবে সেই দাবি বাস্তবায়ন করা যেতে পারে। পাশাপাশি ব্যাংক কর্মীদের জন্য স্কেল ৪ ও উচ্চতন আধিকারিকদের জন্য যে পিএলআই প্রকল্প নিয়ে আপত্তি রয়েছে তা খতিয়ে দেখা হবে। যেসব সংশোধনের দাবি তোলা হয়েছে তা খতিয়ে দেখা হবে। গ্রাহকের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ব্যাংক ধর্মঘট আপাতত স্থগিত হয়ে যাওয়ার হাঁফ ছেড়ে বাঁচবেন অনেক গ্রহক। তবে তিন দিন ব্যাংক ধর্মঘট থাকলেও ব্যাংকগুলির তরফে ঘোষণা করা হয়েছিল তাদের বহু পরিষেবা চালু থাকবে। ব্যাংকগুলির তরফে ঘোষণা করা হয়, ‘ব্রাঞ্চ ক্লোজার’ বা ব্যাংকের শাখা বন্ধ থাকার অর্থ এই নয় যে, সমস্ত ব্যাংকিং পরিষেবা বন্ধ হয়ে যাবে। ব্যাংকগুলির পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী, নেট ব্যাংকিং, ইউপিআই (UPI), মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং এটিএম-সহ ডিজিটাল ও অনলাইন ব্যাংকিং পরিষেবা স্বাভাবিক থাকবে। এর ফলে গ্রাহকরা প্রয়োজনীয় লেনদেন সম্পন্ন করতে পারবেন। যেসব পরিষেবার জন্য সশরীরে শাখায় উপস্থিত হওয়া প্রয়োজন, গ্রাহকদের সেই অনুযায়ী পরিকল্পনা করে নিতে হবে। চেক ক্লিয়ারেন্স, নগদ অর্থ জমা, সশরীরে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা, নথিপত্র জমা দেওয়া, যাচাইকরণ এবং অ্যাকাউন্ট-সংক্রান্ত কিছু বিশেষ অনুরোধের বিষয়গুলি শাখা পুনরায় খোলার সময় পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে। শাখা বন্ধ থাকলেও গ্রাহকরা এটিএম, ইউপিআই, ইন্টারনেট ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং ব্যবহার চালিয়ে যেতে পারবেন।
(Feed Source: zeenews.com)
