IIM Bangalore: ম্যানেজার থেকে লিডার হতে চান? ৮ মাসের বিশেষ কোর্স আনল আইআইএম বেঙ্গালুরু! জানুন খুঁটিনাটি

IIM Bangalore: ম্যানেজার থেকে লিডার হতে চান? ৮ মাসের বিশেষ কোর্স আনল আইআইএম বেঙ্গালুরু! জানুন খুঁটিনাটি

IIM Bangalore: কর্মজীবীদের নেতৃত্বের দক্ষতা বাড়াতে নতুন কোর্স আইআইএম বেঙ্গালুরুতে, জানুন যোগ্যতা।

বেঙ্গালুরু: কর্মক্ষেত্রে সাধারণ পদ বা ম্যানেজারিয়াল ভূমিকা থেকে নেতৃত্বের পর্যায়ে উন্নীত হতে চান, এমন কর্মজীবী পেশাদারদের জন্য বিশেষ কোর্স চালু করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু (IIMB)। প্রতিষ্ঠানের ডিজিটাল লার্নিং শাখা ‘আইআইএমবিএক্স’-এর মাধ্যমে শুরু হতে চলেছে ‘জেনারেল ম্যানেজমেন্ট ফর এমার্জিং লিডার্স প্রোগ্রাম’।
আট মাসের এই কোর্সে ভর্তির জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি, আবেদনকারীদের অন্তত পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।
মূলত পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ভিত্তি করে সাজানো হয়েছে এই প্রোগ্রাম। এর মধ্যে রয়েছে নেতৃত্ব, আর্থিক দক্ষতা, গ্রাহক পরিষেবা, কৌশলগত চিন্তাভাবনা ও উদ্ভাবন এবং ডেটা-চালিত সিদ্ধান্ত গ্রহণ। আইআইএম বেঙ্গালুরুর ফ্ল্যাগশিপ এমবিএ কোর্সের অধ্যাপকেরাই এই প্রোগ্রামের ১০টি কোর্স পরিচালনা করবেন বলে জানিয়েছে প্রতিষ্ঠান
কোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্ট্র্যাটেজি, মার্কেটিং, ফাইন্যান্স এবং পিপল ম্যানেজমেন্টের মতো বিষয়ও পড়ানো হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে থাকছে ‘অ্যাকশন লার্নিং প্রজেক্ট’। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের বাস্তব ব্যবসায়িক সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি, ‘দ্য এরিনা’ নামে একটি লাইভ বিজ়নেস সিমুলেশনের সুযোগও থাকছে এই প্রোগ্রামে।
কোর্সটি সফলভাবে শেষ করার পর প্রতিষ্ঠানের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আইআইএম বেঙ্গালুরুর নিজস্ব পোর্টাল online.iimbx.edu.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
(Feed Source: news18.com)
IIM Bangalore: ম্যানেজার থেকে লিডার হতে চান? ৮ মাসের বিশেষ কোর্স আনল আইআইএম বেঙ্গালুরু! জানুন খুঁটিনাটি
ম্যানেজার থেকে লিডার হতে চান? (প্রতীকী ছবি)

বেঙ্গালুরু: কর্মক্ষেত্রে সাধারণ পদ বা ম্যানেজারিয়াল ভূমিকা থেকে নেতৃত্বের পর্যায়ে উন্নীত হতে চান, এমন কর্মজীবী পেশাদারদের জন্য বিশেষ কোর্স চালু করছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট বেঙ্গালুরু (IIMB)। প্রতিষ্ঠানের ডিজিটাল লার্নিং শাখা ‘আইআইএমবিএক্স’-এর মাধ্যমে শুরু হতে চলেছে ‘জেনারেল ম্যানেজমেন্ট ফর এমার্জিং লিডার্স প্রোগ্রাম’।

আট মাসের এই কোর্সে ভর্তির জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর-সহ স্নাতক হওয়া প্রয়োজন। পাশাপাশি, আবেদনকারীদের অন্তত পাঁচ থেকে আট বছরের কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

আরও পড়ুন: দ্বাদশে ব্যর্থতা থেকে IPS, তাঁর উদ্যোগে রাজ্য পুলিশে চাকরি পেলেন ৩৩ জন! ‘প্রয়াস’ শুনলে গর্ব হবেকোর্সে কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল স্ট্র্যাটেজি, মার্কেটিং, ফাইন্যান্স এবং পিপল ম্যানেজমেন্টের মতো বিষয়ও পড়ানো হবে। শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, শিক্ষার্থীদের ব্যবহারিক অভিজ্ঞতার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যে থাকছে ‘অ্যাকশন লার্নিং প্রজেক্ট’। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিষ্ঠানের বাস্তব ব্যবসায়িক সমস্যাগুলি চিহ্নিত করে তার সমাধানের চেষ্টা করবেন। পাশাপাশি, ‘দ্য এরিনা’ নামে একটি লাইভ বিজ়নেস সিমুলেশনের সুযোগও থাকছে এই প্রোগ্রামে।

কোর্সটি সফলভাবে শেষ করার পর প্রতিষ্ঠানের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আইআইএম বেঙ্গালুরুর নিজস্ব পোর্টাল online.iimbx.edu.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।