
পাকিস্তান-ওমান ম্যাচে ব্যাঘাত ঘটায় বৃষ্টি। এই অবস্থায় ভারী বৃষ্টির জেরে আধ ঘণ্টার পর শুরু হয় ভারত-বাংলাদেশ ম্যাচ। ভারতের ম্যাচ চালাকালীনও বৃষ্টি হয়। যার ফলে জল জমে যায় পিচে এবং এর ফলে উভয় দলই বল তাড়াতাড়ি নিয়ে যেতে সমস্যায় পড়ছিল। যদিও পরিস্থিতির সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নেয় ভারত। শীঘ্রই লিডও নিয়ে নেয়। সঞ্জয় বাংলাদেশের বৃত্তের ভেতর অভিষেককে খুঁজে পান, এরপর এই ফরোয়ার্ড বাঁ দিকে সরে গিয়ে গোলরক্ষককে পরাস্ত করে তাঁর নিজস্ব ঘরানার রিভার্স হিট নেন। ১২ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে সুযোগ আসে বাংলাদেশের কাছেও। কিন্তু, গোলকিপার সূরয কর্কেরা সতর্ক ছিলেন। তাই আমিরুল ইসলামের ড্র্যাগ-ফ্লিক সামলে দেন। ২২ মিনিটে লিড ডবল করে নেয় ভারত। সার্কেলের মধ্যেই ব্লক করে দেওয়া হয় মণদীপ সিংকে। ফলে, পেনাল্টি কর্নার মেলে। যুগরাজ সিংয়ের ড্র্যাগ-ফ্লিক গোলপোস্টের কাছে থাকা এক ডিফেন্ডারের পায়ে আঘাত করলে ভারতকে পেনাল্টি স্ট্রোক দেওয়া হয়। যুগরাজ কোনও ভুল না করে ব্যবধান ২-০ করেন।
৫ মিনিট পর আরও একটি গোল যোগ করেন হরমনপ্রীত। হাফ টাইমে ৩-০য় এগিয়ে যায় ভারত। পুনরায় খেলা শুরু হওয়ার পর চাপ আরও বাড়ায় ভারত। এরপর ৩২ মিনিটে চতুর্থ গোল। বিবেক সাগর প্রসাদ একটি পেনাল্টি কর্নার আদায় করে নেওয়ার পর ৪০তম মিনিটে হরমনপ্রীত আবারও গোল করেন। এরপর শীলানন্দ লাকরা ৪৪ ও ৪৫ মিনিটে পর পর দুটি গোল করে ভারতকে ৭-০ ব্যবধানে এগিয়ে দেন।
ভারতের এই আক্রমণ আরও কিছুক্ষণ চলতে থাকে। শেষ পর্যন্ত ১০-০ গোলে শেষ করেন হরমনপ্রীতরা।
এর আগে এশিয়ান গেমসে (Asian Games 2026) কয়েক ঘণ্টার ব্যবধানেই দুই ভারতীয় দলের বিরাট বিরাট ব্যবধানে দুই জয় এসেছিল। শ্রীলঙ্কাকে ১৬-১ গোলে দুরমুশ করেছিল ভারতীয় পুরুষ হকি দল। তার কয়েক ঘণ্টা পরেই বিরাট ব্যবধানে জয় পায় ভারতীয় মহিলা হকি দলও। তারা ২০-১ গোলে তাইল্যান্ডকে হারায়।
(Feed Source: abplive.com)
