)
বরুণদেবের বদান্যতায় পণ্ড হয়ে গেল ৪ কোয়ার্টার ফাইনাল ম্য়াচই, সেমিফাইনালে এখন শ্রেয়সদের প্রতিপক্ষ কে? এশিয়াডে সোনার ফাইনালে কি ভারত-পাক!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান গেমসে ক্রিকেটের চার কোয়ার্টার ফাইনাল ম্য়াচেই এক ছবি! বরুণদেবের বদান্যতায় প্রবল বৃষ্টিতে ধুয়ে গেল সব ম্য়াচ। এমনকী টসও হয়নি! জাপানের আইচি প্রিফেকচারের নিশিন শহরের কারোগি স্পোর্টস পার্কে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে! এশিয়াডের নিয়ম অনুযায়ী নকআউট ম্যাচগুলি বৃষ্টিতে ভেস্তে গেলে আইসিসি র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলই পরবর্তী পর্বে চলে যাবে। ভারত-আফগানিস্তানের খেলাও বৃষ্টিতে পণ্ড হয়েছিল। যেহেতু ভারত আইসিসি ক্রমতালিকায় বিশ্বের ১ নম্বর দল এবং আফগানিস্তান ১০ নম্বরে। সেহেতু ভারতই উঠে গিয়েছে সেমিতে। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর, এশিয়াডের তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা (র্যাঙ্কিং ৯) বনাম নেপাল (র্যাঙ্কিং ১৪)। তবে বৃষ্টিতে ম্য়াচ না হওয়ায় র্যাঙ্কিংয়ের উপরে থাকা শ্রীলঙ্কা থ্রু করে গিয়েছে শেষ চারে। আগামী বৃহস্পতিবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। গত কয়েক দিন ধরেই নাগোয়ায় বৃষ্টি এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ফাইনালে ভারত-পাকিস্তান
নাগোয়ায় মালয়েশিয়ার বিরুদ্ধে বাংলাদেশের ম্য়াচও ভেস্তে গিয়েছে। সেমিফাইনালে চলে গিয়েছে পদ্মাপারের ক্রিকেটীয় দেশ। ওদিকে হংকংয়ের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হওয়ায় র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে পাকিস্তান চলে গিয়েছে সেমিফাইনালে। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। শেষ চারের জোড়া ম্যাচই আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ভারত এবং পাকিস্তান যদি সেমিফাইনাল জিতে যায়, তবে আগামী ৩ অক্টোবর ঐতিহাসিক সোনার ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। আর যদি দুই দলই যদি সেমিতে হেরে যায়, তাহলে ব্রোঞ্জ পদকের ম্যাচও হবে ভারত-পাক! এশিয়ান গেমসে ভারত এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলতে পারেনি। শ্রেয়াস আইয়ার দলের নেতৃত্ব দিচ্ছেন এবং স্ট্যান্ড-ইন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বর্তমানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতে চলতি হোম সিরিজের জন্য ওডিআই দলের সঙ্গে রয়েছেন। এশিয়াডের দলে জাসপ্রীত বুমরাহর মতো অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি ১৫ বছর বয়সী ব্যাটিং-প্রতিভা বৈভব সূর্যবংশীও রয়েছেন। তবে খেলতে না পারলেও এশিয়াড বেশ উপভোগ করছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই। তিনি বলেছেন, ‘অন্যান্য সিরিজ বা বিশ্বকাপের তুলনায় এশিয়ান গেমসে নিশ্চিত ভাবেই এক আলাদা অভিজ্ঞতা হচ্ছে। এখানে বিভিন্ন খেলা দেখার পাশাপাশি সেগুলোর অভিজ্ঞতাও নেওয়া যায়।’ ভারতীয় ক্রিকেট সমর্থকরা চাইছেন যে, এবার একটু ক্রিকেট দেখতে। বৃষ্টি না হওয়ার প্রার্থনাই তাঁরা করছেন।
(Feed Source: news18.com)
