বরুণদেবের বদান্যতায় পণ্ড ৪ কোয়ার্টারই, সেমিতে শ্রেয়সদের প্রতিপক্ষ কে? এশিয়াডে সোনার ফাইনালে ভারত-পাক!
বরুণদেবের বদান্যতায় পণ্ড হয়ে গেল ৪ কোয়ার্টার ফাইনাল ম্য়াচই, সেমিফাইনালে এখন শ্রেয়সদের প্রতিপক্ষ কে? এশিয়াডে সোনার ফাইনালে কি ভারত-পাক! জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এশিয়ান গেমসে ক্রিকেটের চার কোয়ার্টার ফাইনাল ম্য়াচেই এক ছবি! বরুণদেবের বদান্যতায় প্রবল বৃষ্টিতে ধুয়ে গেল সব ম্য়াচ। এমনকী টসও হয়নি! জাপানের আইচি প্রিফেকচারের নিশিন শহরের কারোগি স্পোর্টস পার্কে অবিরাম বৃষ্টি হয়েই চলেছে! এশিয়াডের নিয়ম অনুযায়ী নকআউট ম্যাচগুলি বৃষ্টিতে ভেস্তে গেলে আইসিসি র্যাঙ্কিংয়ে উপরে থাকা দলই পরবর্তী পর্বে চলে যাবে। ভারত-আফগানিস্তানের খেলাও বৃষ্টিতে পণ্ড হয়েছিল।…

)